somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে ফেসবুকে ভুয়া প্রোফাইল চিনবেন

০৯ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুরুতেই বলে নিই, এই পোস্টটা দুই ধরনের মানুষের কাজে লাগতে পারে। এক. যারা ভুয়া ফেসবুক প্রোফাইলের খপ্পর থেকে বাঁচতে চান, আর দুই. যারা নিজেরা ভুয়া প্রোফাইল বানাতে চান!;)

ভুয়া প্রোফাইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি অবাঞ্ছিত মানুষের হাতে যাতে না পড়ে সে জন্যই এ ব্যাপারে সচেতন থাকা দরকার। ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করার সময় একটু খেয়াল করলেই বুঝতে পারবেন প্রোফাইলটা ভুয়া কি না। নিচের পয়েন্টগুলোর কমপক্ষে তিনটা মিলে গেলে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট সোজা ইগ্নোর করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদিও আমরা অনেকেই এগুলো জানি, তারপরেও একটু চেকলিস্টের মত মনে করিয়ে দেয়া আর কি।


• প্রোফাইল ছবিটা যদি কোনো আকর্ষণীয় চেহারার মেয়ের ছবি হয়। কোনো অপরিচিত ডানাকাটা পরী খামাখা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে না (যদি না আপনি জন আব্রাহাম বা ব্র্যাড পিট জাতীয় কেউ হন)।:)
• যদি ১টা-২টার বেশী প্রোফাইল ছবি না থাকে এবং থাকলেও সেগুলো একই ব্যক্তির ছবি না হয়। যে কোন জায়গা থেকে কারো দুয়েকটা ছবি মেরে দেওয়া কোন ব্যাপারই না। কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়/সময়ে তোলা ছবি অন্য কারো পক্ষে জোগাড় করা একটু কঠিন বৈকি!
• নিজে ছাড়া অন্য কেউ তার ছবি ট্যাগ বা add করে নাই, বা করলেও তা অপ্রাসঙ্গিক ছবি।
• ওয়াল-এ কোনো ব্যক্তিগত আলাপ নেই। শুধু "thanks for the add"-জাতীয় কথা-বার্তা লেখা।
• প্রোফাইলের Interested In এবং Looking For-এ Women, Men, ডেটিং, ফ্রেন্ডশিপ সব কিছুতেই টিক মারা।;)
• তার ফ্রেন্ড-এর সংখ্যা শত শত, কিংবা হাজারেরো বেশি। সাধারণত তিনশ'র বেশি ফ্রেন্ড থাকাটা সন্দেহজনক, যদিও ফ্রেন্ড সঙ্ক্রান্ত পলিসি সবার এক রকম হয় না, কেউ কেউ রিকোয়েস্ট গ্রহণ/প্রেরণের ব্যাপারে একটু রক্ষণশীল, আবার কেউ কেউ খুবই উদার। কোথায় যেন এক পরিসংখানে দেখেছিলাম যে ফেসবুকে একজনের গড়ে ১২৫ জন ফ্রেন্ড থাকে। (আমার নিজের অবশ্য তার থেকে বেশ কম ফ্রেন্ড!)
• কোনো নির্দিষ্ট গন্ডি বা ঘরানার মধ্যে তার বন্ধুর বৃত্ত সীমাবদ্ধ নাই, সব জায়গার সবাইই নির্বিচারে তার ফ্রেন্ড।
• ফ্রেন্ড হওয়া ছাড়া যার অন্য তেমন কোন কাজ নাই। Feed section-এ খালি লেখা: ওমুক & তমুক are now friends.
• মেয়েদের নামে প্রোফাইল এবং তা দুই শব্দবিশিষ্ট কমন নাম। যেমন সারা ইসলাম, তানিয়া রহমান এইসব নামে ফেসবুকে সার্চ দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। নামের শব্দ সংখ্যা যত বেশি, প্রোফাইলটা আসল হওয়ার সম্ভাবনাও তত বেশি। কারণ এমন নাম চট করে নিজে বানিয়ে দেয়া খুব সহজ না।
• স্ট্যাটাস আপডেট নেই, বা খুবই অনিয়মিত।
• ছবি, গ্রুপ, মন্তব্য বা যেকোন কিছুতে অশালিনতা কিংবা pervert কিছু থাকলে প্রোফাইলটা ভুয়া হওয়ার ব্যাপারে তেমন কোন সন্দেহ থাকে না।

______

সবচেয়ে ভালো হয় অপরিচিত কারো রিকোয়েস্ট গ্রহণ না করা।
তারপরেও গ্রহণ করতে চাইলে আগে অচেনাদের জন্য একটা আলাদা লিস্ট বানিয়ে নিন (নাম দিতে পারেন Unknown). এর জন্য যান Friends>Create a List. এখন Account>Privacy Settings-এ গিয়ে Customise ক্লিক করে Hide this from ঘরে ঐ List-টার নাম বসিয়ে দিন। কারো ব্যাপারে সন্দেহ থাকলে তাকে ঐ লিস্টে অন্তর্ভূক্ত করে দিলে সে ফ্রেন্ড হয়েও আপনার তথ্য দেখতে পারবে না।



আর আপনি যদি নিজেই দুই নম্বরি করে ভুয়া প্রোফাইল বানানোর মতলবে থাকেন, তাইলে পোস্টে বর্ণিত বিষয়গুলো যাতে ঐ প্রোফাইলে না থাকে সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাইখেন!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×