somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ মোবারক....

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ৩০ শে সেপ্টেম্বর আমাদের এইখানে (ঘানাতে) ঈদ হয়ে গেল...এখনো ক্যালেন্ডারে ৩০ তারিখই আছে এইখানে (সময় রাত ৯:১৬) তাই আজকে লিখলাম। মোটামোটি ভালভাবেই কেটেছে ঈদের দিন। যথারীতি সকাল সকাল উঠে আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলাম। আমার হাজবেন্ড গোসল সেরে মসজিদে গেল। আমি ততক্ষণে ক্ষীর, শাহীটুকরা আর কাবাব তৈরী করে ফেললাম। মসজিদ থেকে ফেরত আসার পরে বাচ্চারা তাদের বাবাকে সালাম করলো আমিও কোলাকুলি করলাম। তারপরে সবাই মিলে (৬ জন সদস্য...আমরা ৪জন আর ঘরের সাহায্যকারী মেয়েটা ও ড্রাইভার) একসাথে নাস্তা করলাম। আজকে আবার আমার ছোটছেলের বন্ধুও এসেছিল সকালে খেলা করতে বেবী সিটার সহ। ওরা আজকে আমাদের অতিথি ছিল ঈদের দিনের। তাদেরকেও আমাদের দেশের খানা খাদ্য দিলাম। খেয়ে অনেক মজা পেল যা বুঝা গেল। বেবী সিটারটা বারে বারে বলছিল মজা হয়েছে,খুব ভাল লেগেছে আপনাদের দেশের খাওয়া (It's sweet...:) ) শুনে আমিও খুশি হলাম।

দুপুরের খাওয়ার জন্য করেছিলাম খুবই সাধারণ রেসিপি...পোলাও, মুরগীর কোরমা আর সালাদ। আমরা একদম একা এইখানে মেহমান বলতে কেউ আসার নাই। সেজন্যই অল্প আইটেম করা। দুপুরে খাওয়ার পরে বাংলাদেশে বাবা মা আর শ্বশুর শাশুড়ির সাথে কথা হলো। তারপরে বসে বসে ঝিমাচ্ছিলাম। তখন মাথায় আসলো ছবি তোলার কথা। বাস আমরা ৪ জন তৈরী হয়ে নিলাম ঝটপট...আশেপাশে একটু ঘোরাঘুরি করে কিছু ছবি তুলে সন্ধ্যার সময় বাসায় চলে আসলাম। বেশী ঘোরা যাবে না কারণ কালকে আবার উইক ডে।

আমাদের ২০০৮ সালের রোজার ঈদ এইভাবেই কাটিয়ে দিলাম আমরা। বাংলাদেশে থাকতে অনেক ভাল লাগতো সবার বাসায় বাসায় ঘুরতে। বড়দের সালাম করতে,ছোটদের সালাম পেতে,রাস্তায় গেলে সবার নতুন জামা কাপড় দেখতে। এইখানে ঈদ বুঝাই যায় না। নিজেরা নিজেরা মজা করতে পারলে করো না করতে পারলেও কিছু করার নাই। তবে আমাদের ভালই কাটলো এইবারের ঈদ...দেখা যাক ভবিষ্যতে কি হয়।

ব্লগের সবাইকে ঈদ মোবারক....এই ঈদ বয়ে আনুক আমাদের সবার জীবনে খুশি আর আনন্দ। সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪
৫০টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×