কলকাতায় দেখা দূর্গা পূজা.....
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ শেষ হবার সাথে সাথে এখন চারিদেকে দূর্গা পূজার উৎসব শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এটা সবচেয়ে বড় উৎসব। আমার জীবনে পূজা তেমন একটা দেখা হয়নি। তবে একবার বিয়ের পরে পরেই আমরা কয়েকদিনের জন্য কলকাতা বেড়াতে গেছিলাম। তখন সময়টা ছিল দূর্গা পূজার। কলকাতার মত জায়গায় দূর্গা পূজা দেখাটা একটা দারুন কৌতুহলের ব্যাপার ছিল আমার কাছে।
আমরা দশমীর কয়েকদিন আগেই গেছিলাম সেখানে, সেজন্য তাদের মন্ডপের দেবী, নাচ গান সবকিছুই দেখা হয়েছিল। অনেক বড় বড় সব মন্ডপ ছিল সেখানে। আমি লাইন ধরে মন্ডপের ভেতরে যেয়ে তাদের নাচ গান দেখতাম। এমনিতে টিভিতে দেখা দৃশ্যগুলো তখন চোখের সামনে দেখে বেশ অভিভূত হয়েছিলাম আমি। দেবীকে যতটা সম্ভব কাছ থেকে যেয়ে দেখেছিলাম। অনেক বিশাল দূর্গা দেবীর মূর্তি ছিল সেটা...দশটা হাত পেছনে। আর কি সুন্দর নিখুঁত কারুকার্যে মূর্তিটা বানানো হয়েছিল সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আমার অসম্ভব ভাল লেগেছিল। লাইন ধরে তাদের নাচ গান মূর্তি এসব দেখে বের হবার সময় তারা সবার হাতে প্রসাদ দিচ্ছিল ( যদিও আমি নেইনি...জানিনা কেন) সেখান থেকে বের হয়ে আমরা আরেকটা মন্ডপে গেছিলাম। এত মানুষের উপচে পড়া ভীড় চারিদিকে, রাস্তাতে সব জায়গায় ঢাকঢোল, বাদ্য বেজেই চলেছে। তাদের শানাই এর শব্দ, মাঝে মাঝে উলু ধ্বনি সব মিলিয়ে সে এক অন্য রকম পরিবেশ যা আমি বাংলাদেশে কখনো দেখিনি। কলকাতার মার্কেট গুলো সব গরম তখন, সারারাত ধরে কেনা বেচা হচ্ছিল। কলকাতার রাস্তায় রাস্তায় বিক্রি হয় মজার সব খাবার, সেগুলো খাও আর মন্ডপে মন্ডপে ঘুরো, শপিং করো....দারুন মজা হয় কলকাতায় পূজার সময়, মনে হয় আমাদের বাংলাদেশে দুই ঈদেও এত মজা করে না মানুষেরা।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন