somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিচ্চোনিয়া....X(

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ইমেইলে আমার এক বান্ধবী নীচের লেখাটা পাঠালো....পড়ে বেশ মজা পেলাম, আবার একটু রাগও লাগলো। অনেকদিন থেকে লেখার মত কিছু খুঁজে পাচ্ছিনা তাই সেই মেইলের লেখাটাই ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। কারো ভাল না লাগলে আমি দুঃখিত...:|

********************************************************************
আমার এক ছাত্রীর গল্পঃ
প্রথমদিন পড়াতে গিয়ে স্বভাবতই জিজ্ঞাসা করলাম 'তোমার নামটা যেন কি ?'
দু'আঙ্গুলে নাকটা টেনে, লাজুক হেসে মেয়েটি বললো ' জ্বী মিচ্চোনিয়া '।
ঠিক বুঝলাম না। ফের শুধালাম, কি নাম বললে ?
'মিচ চোনিয়া চার, চো-নি-য়া। চাবরিনা চিদ্দিকা চোনিয়া।'
ও আচ্ছা আচ্ছা, সোনিয়া। তা সোনিয়া 'তোমাদের দেশের বাড়ী কোথায় ?'
উত্তরটা শুনে ঘটনা পরিস্কার হলো। পড়াতে শুরু করলাম সোনিয়াকে।
আমি যখন খাতা টাতা দেখতাম, সে সময় সে টুকটাক গল্প জুড়ে দিত।
যেমন একদিন মনোযোগ দিয়ে বাড়ীর কাজ দেখাচ্ছি সে গল্প শুরু করলো-
' চার, আপনি ভেন্ডের গান লাইক করেন '?
' ভেন্ডের আবার কি ? বলো ব্যান্ডের। হ্যাঁ, করিতো।'
' চার, কোন ভেন্ড আপনার পেবারিট ?'
' নিদৃষ্ট কেউ না। সব ব্যান্ডেরই কিছু কিছু গান ভাল লাগে '।
' চার, আমার পেবারিট চার, চোলচ। চোলচের পরেষ্ট হিল গানটা চুপার লাগে চার, প্যানটাচটিক লাগে '।

আরেকদিনের কথা। খাতা দেখছি, কিছুটা উসখুস করে ছাত্রী বললো--
' চার, আপনার কোনো অ্যাপেয়ার আচে, চার ?'
ওর দিকে শীতল চোখে এক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিলাম আবার খাতায়।
সে নাছোরবান্দা---' বলেন না চার, আচে ?'
হ্যাঁ আছে। ধমকের সুরে বললাম আমি।
' হি----হি----হি তা বাবীর নাম কি চার ?'
রাগী দৃষ্টিতে তাকিয়ে কাটা-কাটা ভাবে বললাম, ' মাধুরী দিক্ষীত।'
' ই---হি---হি--। আপনি চার একদম চিরিয়াচ না। শুধু পান করেন।'
' হি---হি---হি---। ওহ্‌হো, চার, বালা কতা, আপনাকে তো একটা কবর দিতে হবে।'
' কি বললে? আমাকে কবর দিতে হবে। মানে ?'
' জ্বী চার, জরুরী কবর।'
' আগামী বিশ তারিখে আমার ভোনের বিয়ে।'
' ভোনের নয়, বলো বোনের।'
' জ্বী চার। চার কাওয়া দাওয়া কিন্তু কোনো কমিন্টি চেন্টারে হবে না, চাদে হবে।'
' কি ? চাঁদে হবে ?'
' জ্বি চার, আমাদের চাদে। চার আপনাকে খাট দেব।'
আমাকে খাট দেবে ? মানে ?
' মানে চার, বিয়ের খাট।'
' হোয়াট, বিয়ের খাট ? আমাকে।'
'জ্বী চার, দাওয়াত খাট।'
ও আচ্ছা, কার্ড ? ইনভাইটেশন কার্ডের কথা বলছো তুমি ?
' জ্বী চার, চার জানেন, আমার দুলাভাই না দেখতে টিক ভোম্বের হিরুদের মতোন !!'
ভোম্বে নয় কথাটা হচ্ছে বোম্বে। আর হিরু নয়-হিরো। তা, উনি দেখতে কোন হিরোর মতোন ??
' হি---হি---হি---দেকতে ?" উনি দেকতে টিক ভোম্বের চালমান কান চার।"

********************************************************************








সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০২
৮৮টি মন্তব্য ৮৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×