somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর কর্তৃক রেইপ - করনীয়

০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজটা পড়ে অবাক হওয়া ছাড়া কোন পথই খোলা ছিল না । দশম শ্রেনীর ছাত্র তোরা ! এখনো নিশ্চয়ই শিশ্নের আগাতে পশম গজায়নি । আর এ বয়সেই পাহাড়ে নিয়ে লাড়কি ধর্ষন ? হায়রে উঠতি তারুন্য !

কারনগুলো খুজে বের করার ক্ষুদ্র চেষ্টা -

হবেই বা না কেন ? আগে ছেলেমেয়েদের হাতে মোবাইল উঠত কলেজে পা দিলে । আর এখন কচি কচি পোলাপাইন
মোবাইলে ফেইসবুকিং করে ,নেট চালায় । আর নেটের জালে যেমন
সম্ভাবনা আছে ,তেমনি আছে সমূহ বিপদ । আমাদের দেশের সরকার ব্লগ এবং সোশ্যাল সাইটগুলোতে নজরদারি বাড়িয়ে জনমতের গলা চেপে ধরতে চায় । অথচ ইন্টারনেটের এই অগনিত পর্নোসাইটগুলোকে ব্যান করতে পারেনা । বাজারে চটি বই এখন
সহজলভ্য । তার চেয়েও সহজলভ্য ইন্টারনেটের পর্নসাইটগুলো । মোবাইলে সংরক্ষিত রগরগে পর্নোমুভি আর রসময় গুপ্ত অধ্যয়ন করতে করতে কামুক হয়ে উঠা ছেলেটা শিশ্নের উত্তেজনা মৈথুনে মেটাতে না পেরে নজর দেয় সহপাঠিনীর বুকে । চটিগল্পের চরিত্রগুলোর মতই হয়ে উঠে বিভত্স ।

তাই দাবী এই যে ,পর্নোসাইটগুলো ব্যান করা হোক ।

দ্বিতীয়ত ,সহশিক্ষা । এটা বললেই জানি আমার অপর নাম হয়ে যাবে মৌলবাদি । অথচ সহশিক্ষার বিরোধীরা কখনোই নারীশিক্ষার বিরোধী নয় ,বরং নারীর নিরাপদ শিক্ষার সুযোগ করে দেয়ার পক্ষপাতি । আমাদের দেশে অনেক গার্লস স্কুল ,কলেজ ,মাদ্রাসা আছে । সংখ্যাটা আরো বাড়ানো হোক । অনেক শিক্ষক আলাদা আলাদা ব্যাচে ছেলে মেয়েদেরকে পড়ান
। সব শিক্ষকের উচিত এই ফর্মুলা ব্যাবহার করা । সহশিক্ষা বন্ধ
হয়ে গেলে ছেলেমেয়েদের অবাধ মেলামেশার সুযোগ অনেকটাই কমবে । সাথে সাথে কমবে এ সম্পর্কিত অপ্রিতীকর ঘটনাও ।

তৃতীয় কারন ,মিডিয়ার আচরন । কয়দিন আগে ইমরান হাশমি অভিনীত একটা হিন্দি মুভি মুক্তি পায় ,নাম Rush. মুভিটির ডায়ালগ প্রমোর একটা উক্তি আমার নজর কাড়ে । ভাবার্থটা এই ,আমরা এখন ক্রাইম নিউজকে খুব ইনজয় করা শুরু করেছি । ততক্ষন পর্যন্ত এইসব ব্রেকিং নিউজ আমাদের বিনোদিত করে যতক্ষন পর্যন্ত না আমরা নিজেরা একটা ব্রেকিং এ পরিনত না হই ।
বাংলাদেশে হিন্দি চ্যানেলগুলো নিষিদ্ধ নয় । এইসব চ্যানেলগুলো মানুষকে সচেতন করতে দুই ধরনের ক্রাইম সম্পর্কিত অনুষ্ঠান তৈরি করে - ১. ট্রু স্টোরী বেসড প্রোগ্রাম যেমন Crime petrol, Shabdan india etc. ২. স্ক্রিপ্টেড প্রোগ্রাম যেমন Arjun, CID. নির্মাতাদের মাথায় একটা চিন্তা থাকে এই যে ,ক্রাইমকে যতটা রোমহর্ষকভাবে উপস্থাপন করা যাবে কাটতি ততই বাড়বে । সাবধান করার উদ্দ্যেশ্য নিয়ে নির্মিত এই সোপ অপেরাগুলোর নির্মাতাদের উদ্দ্যেশ্য যতই মহত্হো ক না কেন একটা জিনিস মনে রাখতে হবে যে ,ক্লাসরুমে যেমন ফ্রন্টডোর থাকে তেমনি একটা ব্যাকডোরও থাকে যেটা পালানোর কাজে ব্যাবহৃত হয় । কি গ্যারেন্টি যে ,এইসব অনুষ্ঠান দেখে কিছু মানুষ ক্রাইম করার নিত্য নতুন উপায় শিখবে না ?

কেবল এই কারন নয় ,অন্য অনেক কারনেও সরকারের উচিত ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করে দেয়া ।

চতুর্থত ধর্মচিন্তায় ঘাটতি । এই একটা কাজে রাজ্যের অনীহা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের । এমনকি সুশিলদেরও ! দুনিয়ার আইনে ফাকঁ আছে । এই ফাকেঁর ব্যাসার্ধটা মোটেই ছোট নয় । আর তাই একমাত্র ধর্মচিন্তার প্রসার ঘটিয়ে সৃষ্টিকর্তার ভয় থাকলেই পাপ থেকে দূরে থাকা যাবে । নিশ্চয়ই জানেন এইসব ধর্ষনকান্ড কোন ধর্মেই আদরনীয় নয় ।

পরিশেষে অভিভাবকদের কেমন কেমন ভূমিকা । তারাই তাদের সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছে রংগীন দুনিয়ার সাথে ,বয়সের
আগেই হাতে ধরিয়ে দিচ্ছে অশ্লীলতার পরোক্ষ উপকরন ,টাকার ধান্ধায় পড়ে ঠিকমত কেয়ার না নেয়া ,সন্তানের ব্যাপারে আজকালকার অনেক অভিভাবক দারুন অবচেতন ।তাদের সন্তানরাই ঐ রংগীন
দুনিয়াতে গিয়ে শিখে স্মার্টনেসের নতুন সংজ্ঞা । বাবা মায়ের সামনেই ছেলেমেয়েদের অবাধ মেলামেশা অথচ রা নেই তাদের মুখে । ফলাফল হয় ক্ষতিগ্রস্থের তালিকায় নাম উঠে নিজের সন্তানের অথবা নিজের চোখের সামনেই হাতকড়ি পড়তে দেখে এইসব বাবা মা ।

পারিবারিক বন্ধনের সুষ্ঠু প্রয়োগ ঘটিয়ে এইসব অন্যায়ের বিপক্ষে দাড়াবার সুযোগটা কিন্তু এখনো আছে ।

জানি ,হয়তোবা এসব করলেই শেষ নয় । কিন্তু যদি পথ ধরে না এগুই তবে সামনের চলার পথ
দেখব কি করে ? তাই ধর্ষনসন্ত্রাস ,কিশোর অপরাধ এবং সকল অন্যায়ের বিরুদ্ধে পথচলার শুরুটা হোক আজ থেকেই । আর কোন রেইপ কেইসের ফাইল দেখতে চাইনা পুলিশের অপরাধ তুলবার খাতায় ।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×