এখন নাস্তিকতা হাতের মোয়া ( এক প্রকার শুকনা খাবার যা গুড় ও চিড়া মুড়ির সংমিশ্রনে তৈরী) যাকে ইচ্ছা তাকে দেওয়া যায়। শুধু বলে দিলাম তুই নাস্তিক আর সে নাস্তিক হয়ে গেল। কিন্তু একজন ব্যাক্তি যে নিজেই তার নিজ ধর্ম জানে না সে কীভাবে নাস্তিক হয়। আমি জানি ইতিমধ্যে অনেকের চোখ কপালে উঠে গেছে। এই লোক কি বলে আমি যদি আমার ধর্ম সমন্ধে ভাল জ্ঞান রাখি তাহলে আবার আমি নাস্তিক হলাম কি করে। আসলে ক্লু টা এই খানেই। একজন নাস্তিক হওয়া এত সহজ ব্যাপার না। একজন নাস্তিক হতে হলে আপনার চাই একটা দেড় কেজি ওজনের সার্প ব্রেন আর ধর্ম ও বিজ্ঞানের উপর অসীম জ্ঞান। শুধু নিজের ধর্মের জ্ঞান হলে হবে না, লাগবে সকল ধর্মের উপর ব্যাপক জ্ঞান। আমি তো মনে করি নাস্তিকতা খুব বড় একটা ব্যাপার মানে এক প্রকার সম্মানের। তার কারণ হচ্ছে একজন নাস্তিকই সকল ধর্ম সমন্ধে খুব ভাল জ্ঞান রাখে। যদিও এই মুহূর্তে বাংলাদেশে এই নাস্তিক শব্দটা একেবারেই পা দিয়ে পিশে ধূলোয় মিশিয়ে দিয়েছে। আমি একজন প্রকৃত নাস্তিক কে কোন ভাবেই এই শব্দটা দিয়ে সম্মান বা অসম্মান করব না তার কারণ হচ্ছে এই শব্দটা এখন নোংরা শব্দে পরিনত হয়েছে। আমি কোন ভাবেই বর্তমানে যারা বাংলাদেশে নাস্তিক নামে পরিচিত তাদের নাস্তিক বলব না তার কারণ হচ্ছে এরা না বোঝে ধর্ম না বোঝে বিজ্ঞান, শুধু মাঝখানের একটা অংশ। কথায় বলে অল্প বিদ্যা ভয়ংকর। বর্তমানে যারা নাস্তিক নামে পরিচিত তারা এক কথায় অপরাধী এবং হয়তো ধর্ম বিদ্বেষী। নাস্তিকতার নিয়ম হচ্ছে সর্বদা সকল ধর্মের প্রতি শ্রদ্বা । তার কারণ হচ্ছে একজন নাস্তিকই জানে আসলে সত্যটা কি। এর মানে এই নয়, যে ষাঁড়ের মত চেচিয়ে বা সাহিত্যিক বা লেখকের মত ব্লগ লিখে তা প্রকাশ করতে হবে। আমার ত মনে হয় নাস্তিক ও হ্যাকারদের মধ্যে একটা খুব ভাল মিল রয়েছে। আপনারা যারা হ্যাকার তারা এইটা ভাল বুঝবেন। একজন প্রফেশনাল মানের হ্যাকার হতে হলে আপনাকে অবশ্যই সকল প্রকার প্রোগ্রামিং বা ল্যাংগুয়েজ জানতে হবে। তার কারণ হচ্ছে আপনি যত ভাল কোডিং জানবেন আপনার কাছে কোন সাইটের বা ডাটাবেসের সিকিউরিটি ভেঙ্গে হ্যাক করা ততই সহজ হবে। প্রকৃত নাস্তিকতার ব্যাপারটাও একই রকম, একজন নাস্তিকের অবশ্যই সকল ধর্মের ও বিজ্ঞানের উপর ব্যাপক জ্ঞান থাকতে হবে। যাতে সে নাস্তিকতার প্রধান যে মত গুলো আছে তা প্রমাণ করতে পারে। আর তাই তো বলি নাস্তিকতা এত সহজ ব্যাপার না যে, চাইলেই দিয়ে দেওয়া যায় বা পাওয়া যায়। আমি কিন্তু একজন সাধারণ ধর্ম প্রান লোক।
নাস্তিকতা তো হাতের মোয়া, যে চাইলেই পাওয়া যায় বা না চাইলেও দেওয়া যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।