somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিল টিম সিক্স, আমার সবচাইতে পছন্দের টিম in the world

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশি জানি না, আমার এই প্রিয় টিমটার ব্যাপারে। তবে যতটুকু জানি তাতেই আমি মুগ্ধ। আর জানবোই বা কিভাবে, কারণ এরা হল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সিক্রেট টিম। প্রতি বছর এক বার সদস্য নেওয়া হয়। তবে প্রচার করে না গোপনে বিশেষ বিশেষ টিমের আগ্রহী সদস্যদের বাছাই করা হয় । যেমন ধরুন একজন পুলিশ অথবা একজন এফবিআই বা একজন মেরিন। তবে মজার ব্যাপার যারা সিলটিম সিক্স এ সদস্য হতে আসে তাদের মধ্যে ৭০ শতাংশই, প্রথম থেকে দ্বিতীয়তম বাছাই পর্বে বাদ পড়ে যায়। সর্ব প্রথম শারীরিক কার্যক্ষমতা বাছাই বা যাচাই। একে একে বিভিন্ন কঠিন পরীক্ষা যা করলে সাধারণ লোক আধা মরা হয়ে যাবে। দু পা বেঁধে পানির নিচে সাঁতরানো এবং মাস্ক পড়া। ঘন্টার পর ঘন্টা ঠান্ডা পানিতে ডুব দেওয়া, শুয়ে থাকা, এবং সাঁতরানো । আর কত কি যে আছে তার শেষ নাই। শুধুমাত্র ৬ মাস শারিরীক পরিক্ষা এবং ট্রেনিং যদি প্রথম,দ্বিতীয় কেউ টিকে যায়। এরপর আছে মানসিক পরীক্ষা এবং বিভিন্ন ভাবে মানসিক চাপের মধ্যে ফেলে ট্রেনিং দেওয়া। এরপর আছে অস্ত্র চালানোর ট্রেনিং এই পৃথিবীতে এমন কোন অস্ত্র নাই যা একজন সিল চালাতে জানে না। পৃথিবীর যে কোন দেশের যে কোন ধরনের যে কোন অস্ত্র চালাতে এক্সপার্ট। এ তো মাত্র ১% বললাম। সকল ট্রেনিং এর পরে আবার সর্বশেষ বাছাই পর্ব ভোট দেওয়া হয়ত আপনার বন্ধুই আপনাকে ভোটে পরাজিত করবে যদি আপনি তার মন মত না হন। বা যদি সে আপনার উপর ভরসা করতে না পারে। তাহলেই আপনি সকল ট্রেনিং করার পর বাদ পড়বেন। এই ব্যাপারটা ট্রেনিং এর আগে কোন ভাবেই বোঝা যায় না। সিল এর টাকার কোন অভাব নাই। যা মন চায় তাই তারা বানাবে, তাদের যা দরকার নিজেদের অস্ত্র নিজেরা তৈরী করবে। এবং যদি তাদের জন্য কোন অস্ত্র বানানো হয় তবে যদি তাদের পরীক্ষায় পাশ না করে তাহলে তা বাদ। সারা পৃথিবীর মধ্যে মাত্র তিন জন ব্যক্তির আদেশ তারা মানে। তাদের উপরের দুই জন বস এবং আমেরিকার প্রেসিডেন্ট। কোন মিশনে গেলে প্যান্টের বাম পাশের পকেটে অগনিত ডলার, ডান পাশে একটা পিস্তল অবশ্যই থাকবে। এছাড়া যে মিশনে তারা যাচ্ছে সেই মিশনের জন্য যথোপযুক্ত অস্ত্র । তারাই একমাত্র যারা আকাশ পানিতে বা মাটিতে সমান ভাবে আক্রমণ করতে পারে। ২০০০ ফুট এরও বেশি পানির গভীরে যেতে পারে কোন প্রকার সমস্যা ছাড়াই। যা একজন প্রফেশনাল ডাইভারও পারবে না। তাদের গুলির নিয়ম হল ডাবল ট্যাব। একটা গুলি মাথায় আর একটা বুকে। অথবা দুইটা গুলি ১০ সেন্টি মিটার পর পর মাথায়। এতে এমন ক্ষতি হয় যে, কয়েক সেকেন্ড এ মৃত্যু অনিবার্য। এদের ব্যাপারে বলে শেষ করা যাবে না। তবে যতটুকু জানি তা অতি সামান্য। একজন সিল হলে প্রথমে আপনাকে যা বলবে তা হল তুমি হয়ত তোমার ৩০তম জন্ম দিন পালন করতে পারবে না। এবং তুমি Harvard University এর দুজন ছাত্রের চেয়েও বেশি মেধাবী। একজন সিল বছরের প্রায় ৩০০ দিনই কাজে ব্যস্ত থাকে। তাই তাদের প্রায় প্রত্যেকেরই দুইবার বিয়ে হয়। একজন সিল একটা বই দুই-তিন ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেলতে পারে। তারা প্রায় পৃথিবীর সকল ভাষা বোঝার ক্ষমতা রাখে এবং পৃথিবীর যেকোন জায়গায় যেকোন সময় পৌছে যেতে পারে। তাদের উল্লখযোগ্য একটা বিফল মিশনের নাম হল ব্লাক হক ডাউন। এ নিয়ে একটা মুভিও আছে। দ্যা ব্লাক হক ডাউন এটা হয়েছিল সোমালিয়াতে। অনেক কিছু লেখার ছিল। সব মনে আসছে না।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×