পৃথিবীর প্রায় সকল দেশেই আছে একটা মঞ্চ যেখানে উচ্চারিত হয় জোড়ালো কন্ঠে প্রতিবাদের ভাষা বা মিছিল। তবে বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু তা রাস্তায় হয় না। যেমন হোয়াইট হাউসের সামনে। বিভিন্ন দেশের পার্লামেন্টের সামনে। কিন্তু আমরা করি রাস্তায়, এতে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন নষ্ট হয় তেমনি হয় সাধারণ মানুষের নানা রকম দুর্ভোগ। অথচ নাকের ডগায় পড়ে আছে একটা বিশাল ফাঁকা মাঠ সংসদের মাঠ। আশা করি এই মা্ঠ একদিন আমাদের সাধারণ মানুষের সংসদ হবে। এত বড় মাঠ সরকারের লাগে কি করতে। এর কিছু অংশ জনগনের জন্য ছেড়ে দিলেই তো হয়। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন করব এই মাঠের কিছু অংশ আমাদের আন্দোলন করার জন্য বা মনের ক্ষোভ আপনাদের মত মানুষের কর্মের উপর প্রতিবাদ করার জন্য ছেড়ে দেন। তাতে আমরা যখন তখন বড় ধরনের ডাক দিয়া সরকার পতন করতে সমর্থ হব। যেমন এমন অবস্থায়, দেশ যখন প্রায় অচল।
লেখাটা কোন প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে লেখা নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




