আমার কাছে কেন যেন মনে হয় আমরা নারীদেরকে আজও এক প্রকার কৃতদাস হিসেবে ব্যবহার করছি। আমাদের এই সমাজের কিছু কিছু জায়গায় আজও তারা পুরুষের বিবাহিত কৃতদাস। পুরুষের চাকর, পুরুষ যা বলবে তাই তাকে করতে হবে, মানতে হবে। কোন কোন পুরুষের কাছে নারী হচ্ছে গবাদি পশুর তুল্য বিশেষ করে গ্রামীণ জীবন যাপনে। আবার কোথায়ও কোথায়ও নারী হচ্ছে ভোগের বস্তু, যাকে পেলেই ভক্ষণ করতে হবে। অধিকাংশ নারীরই কোন স্বাধীনতা নেই, কোন মত প্রকাশের সুযোগ নেই। আগে নারী পুরষ উভয়কেই দাস হিসেবে ক্রয় করা হত। তবে আজ নিয়ম পাল্টেছে। এখন শুধু নারীকেই কিছুটা দাস হিসেবে ব্যবহার করা হয়। তবে ক্রয় করে নয়, বিবাহ করে। বিবাহের আগেও নারী কোথায়ও কোথায়ও দাসের মতই মর্যদা পায় যেমন নিজের পছন্দ অপছন্দ বলা যাবে না, বিশেষ করে বিবাহের সময়ে। আজও কোথায়ও কোথায়ও নারীকে মুখ বুঝে সহ্য করতে হয় অসম্ভব যন্ত্রণা আর নির্যাতন। নারী সংসারের কাজ করবে ও সন্তান পালন করবে যা অত্যন্ত স্বাবাভিক। কিন্তু মাঝে মাঝে নারীকে দাসের ন্যায়ই কাজ করানো হয়। অধিকাংশ নারী আজও দাস ন্যায়ই জীবন যাপন করে, তার কারণ অধিকাংশই অর্থনৈতিক ভাবে অসচ্ছল ও অশিক্ষিত। তবে উপরের সকল সমস্যাই বিগত বছর গুলো থেকে বর্তমানে বেশ কমে এসেছে বলে মনে হয়। তার কারণ প্রজন্ম পাল্টেছে এবং নারীরাও শিক্ষিত ও অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে। তবে নারীরা আবার পুরুষের বিবাহিত দাস হবে যদি কোন ভাবে সরকার বা জনগণ বা নারীরা বর্তমানের সবচেয়ে আলোচিত বিষয় হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মেনে নেয়।
আমাদের সমাজের অধিকাংশ নারীরাই আজও পুরুষের বিবাহিত কৃতদাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।