"প্রথমেই বলে রাখি সমস্যা থাকার কারনে ছবি গুলো নিচে দিলাম একটু কষ্ট করে দেখে নিবন"
উনি এমন একজন ব্যক্তি যার নির্দেশ ছাড়া নাসা থেকে মহাকাশে একটা ষ্কুও যাবে না আবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী সিলের অস্ত্র থেকে একটা বুলেটও বের হবে না। তবুও তিনি মাথা নত করতে জানেন। নিরীহ দরিদ্র মানুষকে ভালবাসতে জানেন। নিচু পোষ্টের কর্মচারীদেরকে সম্মান ও ভালবাসতে জানেন। এটা তার ছবি, উনি আমেরিকার প্রেসিডেন্ট। উনি এমন একজন ব্যক্তি এবং আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট যিনি শত্রু রাশিয়ানদের সবচেয়ে প্রিয় আমেরিকান প্রেসিডেন্ট। এবং সেই ব্যক্তি যিনি বিন লাদেনের হত্যার সময়ও ঘুমন্ত নিরিহ পাকিস্তানীদের কথা ভেবে বি টু বম্বার বিমান দিয়ে লক্ষ্যে আঘাত করেন নি। নিচের ছবি দুটো ভালভাবে একটু দেখেন। আমার মনে হয় কিছু শেখার আছে। এই ছবিটা বারাক ওবামার পারসোনাল ফটোগ্রাফার তুলেছিলেন যখন উনি প্রথম বার প্রেসিডেন্ট হয়েছিলেন। এই ছবিতে এই বাচ্চাটার বয়স মাত্র ৪-৫ বছর। এবং ওর বাবা হোয়াইট হাউসের একজন কর্মচারী। এই ছেলেটার বাবা ওকে নাকি একদিন বলেছিল যে, তোমার চুল আর ওবামার চুল একই রকম। তাই একদিন ও হোয়াইট হাউসে আসে আর ওবামাকে বলে আমি তোমার চুল গুলো একটু ধরে দেখতে চাই। কারণ আমার বাবা আমাকে বলেছে তোমার আর আমার চুল গুলো নাকি একই রকমের। তখন বারাক ওবামা কোন কথা না বলেই সবার সামনে শুধু মাথাটা একটু নিচু করে দেয়। ওবামা পড়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমি যখন প্রতিদিন এই ছবিটা দেখতাম, তখন মনে মনে বলতাম আমি আমেরিকার প্রেসিডেন্ট তাতে কি, আমি এমন বিশেষ কেউ নয় যে, আমি একটা ছোট ছেলের সামনে মাথা নত করতে পারব না। এই ছবিটা দেড় বছর হোয়াইট হাউসে সিড়ির পাশে ঝুলানো ছিল। আমার মনে হয় ওবামা ২য় বার নির্বাচিত হয়েছেন, তার এই মাথা নত করার ক্ষমতার জন্যই।
আমি আমেরিকার প্রেসিডেন্ট, তাতে কি? এমন নয় যে, আমি খুব বড় কিছু হয়ে গেছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।