আমি ঠিক জানি 'আমি কি' বা 'আমি কেমন' - সেকারণে নিজেকে জাহির করা বা আমি যা না তা উপস্থাপন করার কোন গরজ অনুভব করি না। যদি করি তবে তা মেকি হবে, বিচক্ষণ যে কেউ তা সহজে ধরে ফেলতে পারবে। চাতুরি শিখিনি বলে আমার হাসিটা বড্ড গ্রাম্য বেহিসাবি, মাত্রাছাড়া।
অথচ, কী অদ্ভুত! মেকি আর ভন্ডদের জয় জয়কর চারিদিকে। কী রাজনীতি, কী সমাজনীতি, কী রাষ্ট্রনীতি, কী প্রেম, কী বন্ধুত্ব - সবখানে মুখোশধারীদের আনাগোনা। সকল প্রাপ্তি, সুযোগ, ক্ষমতা ওদেরই মুঠোর ভেতরে।
মেকি ভালমানুষ হলে বোধহয় তোমার কাছে বোধগম্য হতাম। সবার কাছে আমি আমাকে প্রকাশ করিনা। কারো কারো কাছে করি, তাদের আপন ভেবে নিয়ে আপনারে মেলে ধরি। এ আমার দূর্বলতা নয় মোটেই। বড্ড মানবিক এই প্রকাশকে যদি তুমি বা তোমরা অসম্মান করো, আমার অধিকার আছে প্রবেশাধিকার সংরক্ষণ করার। এতে কষ্ট হবে ভীষণ তবু মাত্রই অপরিচিত হয়ে যাওয়া প্রিয় মানুষটির ভন্ডামির পুনরাবৃত্তি দেখে দেখে মনের গভীরে ক্ষত বাড়ানোর কোন মানে নেই।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



