জীবন কখনো ঘাসফড়িঙ এর মত চঞ্চল,
কখনো মধ্যরাতে ঝি ঝি পোকার মত
এক বুক ব্যথাতুর চিৎকারে অবিশ্রান্ত মত্ত।
খামখেয়ালির মাখামাখি চিরকাল উন্মাদ,
প্রদীপ হাতে রাত দেখা চাদের আলো ভুলে
খানিকক্ষণ দিবানিশিতে রপ্ত
অহেতুক রাত্র্যন্ধ অনুভবনীয়তায়।
সময় শুধু ঋতু চেনে,
আর জীবনের রং বদলায়
তবুও শ্রাবণ চায়না ঘাসফড়িঙেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


