রোজই দেখতাম তোমাকে-
কিছু বলার সাহস করিনি কোনোদিন।
হঠাৎ, একদিন একটি রক্তাক্ত গোলাপ
হাতে দিয়ে বললাম-
তুমি আমার জীবনে গোলাপ হয়ে থেকো।
ভোরের শিউলীর মতো নম্র সুগন্ধময় তুমি,
তুমি পূর্ণিমার চাঁদের মতো স্নেহ শীতল।
সাড়া দিলে তুমি, কিন্তু চলে গেলে অনেক দূরে।
তোমাকে আমি ভুলব না,
আমি দূর থেকে তোমার সৌন্দর্য-
অনুভব করে,
মনের অজান্তে দু’ফোঁটা
চোখের জল ফেলব।
তবুও কাছে এসে; পাশে দাঁড়িয়ে,
তোমার সৌন্দর্যকে ম্লান করে দেবো না।
তুমি থাকবে আমার স্মৃতির পাতায়
আমার মনের বাগিচায়
ফুটন্ত গোলাপ হয়ে ।
তাং : ১২.১২.১৯৯৭ইং- বাপের ভিটে, রুন্দিয়া, নড়াইল।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




