একটি রাতের গল্প- -পর্ব-১
২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ শুভ ওর ডান হাতে তীব্র যন্ত্রনা অনুভব করলো। মনে হল কেউ যেন ধারালো ছুরি দিয়ে ওর কব্জিটা কেটে দিয়েছে।হাতটা চোখের সামনে তুলে ধরল শুভ।সত্যিই তো! অবাক চোখে দেখতে পেল ফোঁটায় ফোঁটায় লাল গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে।বেশ কিছুক্ষন তাকিয়ে রইলো ও কাটা হাতটার দিকে।হঠাৎ মনে হল কিছু একটা করা দরকার।আস্তে আস্তে বাম হাতটা কাছে নিয়ে আসতেই দেখতে পেল, একটা ধারালো ছুরি ধরে আছে ও সেই হাতে। শুভ চিৎকার দিয়ে ছুরিটা ছুড়ে ফেলে দিল মেঝেতে।তাহলে! ও কি নিজেই নিজেকে এমন ভাবে কেটেছে? ও কি আত্মহত্যার কথা ভাবছে? শুভ কেমন জানি হয়ে গেল। ওর বুকের হ্ৎপিন্ডটা এমন ভাবে ধূকপূক করতে লাগল যেন ওটা এখনি বেরিয়ে আসবে।
শুভ বুঝতে পারল ও রীতিমত ঘামছে।কি করবে ও?কাওকে ডাকবে নাকি ডাক্তারকে ফোন করবে?'নাহ্' ডাক্তারকেই ফোন করি, বলে ওঠে দাঁড়াতে চাইল ও। কিন্তু পারল না। মনে হল কে যেন শক্ত দু'হাতে ওর পা জড়িয়ে আছে।কিছুতেই নড়াতে পারল না ও পা দু 'টো। কি হচ্ছে এসব ওর সাথে?শুভ ভয়ে চিৎকার দিতে চাইল কিন্তু গলায় তেমন জোড় পেল না। ও কি তাহলে মারা যাচ্ছে?হঠাৎ দেয়াল ঘড়িটা ঢং ঢং করে তিনটে বাজার খবর জানিয়ে বেজে উঠল। দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারের দিকে চোখ গেল ওর। ১২ ই ডিসেম্বর। ডান হাতটার দিকে আবার তাকাল ও। রক্তে ভেসে যাচ্ছে চাদর, বিছানা, বালিস।
চলবে..
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬
আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকাভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত...
...বাকিটুকু পড়ুন
এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,...
...বাকিটুকু পড়ুন