somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃর্ষা আগমনে উল্লসিত ধরনী;
কেটেছে মৌনতা তব-
ঝিরিঝিরি স্পন্দনে,,,,

আজ নিয়ে গত চার দিন ধরে বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে প্রতিবার বাইরে তাকাই মনটা যেন কোথায় হারিয়ে যায়। ছুটির দিন গুলোতে এভাবে ঘরে বসে থাকা যে কি কঠিন বিষয় তা বলে বোঝানো যাবে না। বাইরে যাওয়াই যায়, কিন্তু আমরা তো মর্ডান যুগের মানুষ, একটু বৃষ্টিতেই ভয় পেয়ে যাই, এই বুঝি ঠান্ডা লেগে গেল। তবে আমি আজ একটা ঝুকি নিয়ে-ই ফেললাম। ট্রাওজার, টি-সার্ট, আর হুডি পরে চলে গেলাম ট্রেল পার্কে। গিয়ে দেখি কেও-ই নাই, বাইরে তখন ঝুরি ঝুরি বৃষ্টি, যা কিনা বাঙ্গালীর ভাষায় বলে ইলশে গুড়ি বৃষ্টি। উফ্‌ কি যে মজা, এরকম একটা বৃষ্টির মাঝে হেঁটে বেরানো। আমার তখন মনে হচ্ছিল, ইস্‌ একটু জোরে বৃষ্টি নামুক, আমি তাহলে, মাঠের মধ্যে গিয়ে পানির মাঝে পা দিয়ে ঝাপা ঝাপি করতে পারব। আমার মনে আছে, আমার স্কুলের মাঠে এরকম বৃষ্টির দিনে পানি জমে থাকতো, আর আমরা ছুটির পরে ওখানে গিয়ে ঘাসের ফাকে জমে থাকা পানি গুলোতে পা দিয়ে খুব খেলতাম, ওটা ছিল এক অন্যরকম মজার খেলা। এখন সেসব আর করা হয় না। আমরা বড় হয়ে গেছি কিনা, আর তার ওপরে মর্ডান মানুষ, পানি লাগলেই, হয়ে যাবে সদ্দি । :)। যাইহোক, এরকম ভাবতে ভাবতেই মনে পড়ে গেল মজার মজার সব বাঙ্গালী খাবার। কি করা যায়, কিছুক্ষন হেঁটে চলে গেলাম বাজারে, ওখানে গিয়ে তো দেখি, এ এক বিশাল অবস্থা, মানুষ বৃষ্টি বাইরে বের হোক বা না হোক, বাজারে ঠিকই এসে হাজির। আমি তো পেয়ে গেলাম দিগুন উৎসাহ্‌, লেগে পরা রমনী, কোমরে আচল গুজিয়া, যা মন চা তা নিয়া বাসায় চল, আজকে হবে, মহা আয়োজনে খানা দানা। তাই হলো, একগাদা বাজার করে নিয়ে এসে চুলায় বসালাম রান্না। বাঙ্গালী তো, এক পদে তো হয় না। মেনু হয়ে গেল রাধঁতে রাঁধতে পাট পাতা দিয়ে চিংরি, একটু মাছের ভর্তা, বাটারমিল্ক মাছ ফ্রাই, আবার সঙ্গে পায়েশ। পায়েশ টা যখন রান্না শেষ হলো, মনে মনে বললাম, হায়রে বাঙ্গালী, বৃষ্টির দিন গুলোতে-ই বুঝি মন অনেক উদার হয়ে যায়, তখন মনে পরে একটু মজার মজার রান্না বোধহয় প্রিয় মানুষদের কে নিয়ে খুব মজা করে খাওয়া যায় ,তাই না!!!

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×