মেশিন রিডেবল পাসপোর্ট, কনকনে শীত এবং আমার আজকের অভিজ্ঞতা
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারীতে। শেখ হাসিনার মত সরকারী টাকায় বিদেশ ভ্রমনের কপাল নেই তাই রিনিউ করারও অত তাড়া ছিল না। অবশেষে গত সপ্তাহে সিদ্ধান্ত নিলাম মেশিন রিডেবল পাসপোর্ট করার। যেহেতু আমার পুরাতন পাসপোর্ট আছে তাই ভাবলাম কাগজপত্রের ঝামেলা কম হবে।
http://www.dip.gov.bd/?q=node/54 এই সাইটে নিয়মকানুন দেখলাম। এখানে এবং আবেদন ফর্মে স্পস্ট লেখা আছে
"
৫ (পাঁচ) / ১০ (দশ) বছর অতিক্রান্ত কিন্তু ১২ বছরের অধিক নহে এমন বৈধ সমর্পনকৃত পাসপোর্টের জন্য এক কপি পুরণকৃত ফরম দাখিল করতে হবে।"
তো এই আইনের আওতায় আমারটি পড়ে তাই যথারীতি এক কপি পুরণকৃত ফরম যথাযথভাবে সত্যায়িত করে রাখলাম। আজকে সেই সকালে কনকনে ঠান্ডার মধ্যে কাপতে কাপতে হাজির হলাম আগারগাও পাসপোর্ট অফিসে। অনেক্ষন লাইনে দাড়ানোর পর আমার নাম্বার আসলো দাখিলকৃত কাগজপত্র চেক করার জন্য। মিলিটারী ভদ্রলোক দেখেশুনে বললেন আপনার পাসপোর্ট যেহেতু ঢাকার বাইরে থেকে ইস্যু করা তাই দুই কপি পুরণকৃত ফরম দাখিল করতে হবে। এক কপিতে হবে না।
কি আর করা। আমরা হলাম কিনা যাকে বলে আম জনতা। তাদের কোন কথা থাকতে নেই। যেহেতু আর এক কপি কাজগপত্র প্রস্তুত করার মত পর্যাপ্ত সময় বা সুযোগ কোনটাই ছিলনা তাই ফিরে আসলাম আর গাইতে থাকলাম মনে মনে....
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী .........................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন