মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে নরওয়েতে নোবেল মন্চে আমার নামটি ধ্বনিবে না
হাসিনা হাসিনা হাসিনা রবে বাকি দুনিয়াটা রনিবে না।
মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
কোথাকার কোন ইউনুস মিয়া, আমার আগে সে নোবেল পায়
এত হিম্মত কোথা থেকে আসে !! নোবেল কমিটি জবাব চায়।
ভগবান সম মোর বাপ ছিল, আমিও মোটেও কম কিছু না
অথচ তাহারা দেখিল তাহারে যার নাম শেখ দিয়ে শুরু না।
হিলারি সোফিয়া নামধারি যত রাজা রাণী আছে দুনিয়াতে
মর তোরা সব.. গদ গদ হয় ইউনুস নামের মহিমাতে।
কি অসহ্য!! উহ মর জ্বালা !! শরীরে আমার আগুন জ্বলে
এ আগুন মোরে নেভাতেই হবে, ইনুসরে ফেলে যাতাকলে।
বোকাদের সব আইন আদালত খাবো আমি মুখে চিবিয়ে
হিটলার সম দম্ভ আমার, কথা বলি মুখ খিচিয়ে।
মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে নরওয়েতে নোবেল মন্চে আমার নামটি ধ্বনিবে না
হাসিনা হাসিনা হাসিনা রবে বাকি দুনিয়াটা রনিবে না।
মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


