স্বাধীনতা মানে সারারাত ধরে জোরে জোরে গান বাজানো
স্বাধীনতা মানে দেয়ালে দেয়াল জুড়ে পোস্টার লাগানো।
স্বাধীনতা মানে চেচিয়ে চেচিয়ে জয়বাংলার জয়গান
স্বাধীনতা মানে বঙ্গবন্ধু তুমি মহান তুমি মহান।
স্বাধীনতা মানে জিয়া রাজাকার, পাকবাহিনীর চর
স্বাধীনতা মানে শুধুই আমরা, বাকি সব দুরে মর।
স্বাধীনতা মানে শেয়ার বাজার লুটপাট করা খেলা
স্বাধীনতা মানে গুপ্তহত্যা, খুন, গুম হবে মেলা।
স্বাধীনতা মানে হিন্দি সিনেমা এদেশের হলে চলবে
স্বাধীনতা মানে রাজাকার হবে বিরোধীতা যারা করবে।
স্বাধীনতা মানে ভারত ভারত ভারত মাতার জয়গান
স্বাধীনতা মানে হতে দেবনাকো ভারত মাতার অপমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


