somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো মাথা নস্ট !!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের মিডিয়া শাহবাগের সমাবেশকে বোঝাতে সবসময় সকল শ্রেণীর, সকল পেশার মানুষ ইত্যাদি বিশেষন ব্যবহার করে থাকে। আদতে সেখানে দেখা যায় বামপন্থি, রামপন্থি ও নৈতিকভাবে কলুষিত সাংস্কৃতিক জগতের কিছু মানুষের নিয়মিত উপস্থিতি যেটা মোটেও দেশের আপামর জনসাধারনের প্রতিনিধিত্ব করে না। কিন্তু মিডিয়ার কল্যানে তারা নিজেদের মনে করে মুই কি হনু রে। স্পস্টতই তারা আকিহরে রোগে আক্রান্ত।

অপরদিকে গত শনিবার হয়ে গেল বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম মহাসমাবেশ। যেখানে উপস্থিত ছিল উপরোক্ত তিন শ্রেণী ছাড়া বাংলাদেশের বাকি সকল শ্রেণীর মানুষ। উল্লেখযোগ্য তথ্য হলো যে তাবলীগ জামাতের লোকেরাও উক্ত মহাসমাবেশে দলে দলে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহন করেছে।

কিন্তু মিডিয়া এই মহাসমাবেশের বর্ননার ক্ষেত্রে খুবই ভাষাগত কৃপনতার পরিচয় দিয়েছে। তাদের ভাষায় মাদ্রাসার শিক্ষক ও অপারগ ছাত্রদের সমাবেশ। এমনকি সামুর মুক্তমনা (!) ব্লগার ও মডুদেরও একই অবস্থা। এখানে মুক্তমনা শব্দটার অবমাননা হয় কিনা বিজ্ঞজনেরা ভেবে দেখতে পারেন।

কিন্তু এহেন মাদ্রাসার শিক্ষক ও অপারগ ছাত্রদের সমাবেশকে তারা কোন মতেই ভুলতে পারছে না। শয়নে স্বপনে তাদেরকে ক্রমাগত চপেটাঘাত করে চলেছে লক্ষ লক্ষ সত্যিকারের সকল শ্রেণীর, সকল পেশার মানুষ। তাদের দুঃখ কোথায় সেটা ভালই বোঝা যায়। ঠিক যে কারনে শেখ হাসিনা নোবেল জয়ী ডঃ ইউনুসকে সহ্য করতে পারেনা ঠিক সেই একই কারনে তারা এই চপেটাঘাত এখনো অনুভব করে চলেছে। তারা যা পারেনি হেফাজতে ইসলাম তা পেরেছে এটা তারা কোন মতেই মেনে নিতে পারছে না। এমনকি শনিবার দুপুর ৩টার সময়ও যখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ চলছে তখন শাহবাগের জনাত্রিশেক আন্দোলনকারী ঢোল তবলা সহযোগে শ্লোগান দিচ্ছিল "লং মার্চ.. হয় নাই হয় নাই" (আমি নিজে দেখেছি)। পাগলের সুখ মনে মনে, রাত জেগে তারা গোনে।

এমতাবস্থায় এখন শাহবাগি ও তাদের সহযোগী মিডিয়া মেতে আছে হেফাজতে ইসলামের ১৩ দফার নিজস্ব ভার্ষন বানিয়ে সেটার ব্যাপক সমালোচনায়। কৌতুহলি পাঠক সহজেই বুঝতে পারবেন ১৩ দফার হেফাজতি ভার্ষন আর শাহবাগী ভার্ষনের পার্থক্য। বন্ধ করা আর ভেঙ্গে ফেলা বা নারী পুরুষ অবাধে মেলামেশা করা আর নারীদের বাইরে বের হতে না পারা ইত্যাদি বাক্য বা শব্দগুলোর পার্থক্য ২০০ নম্বরের বাংলা না পড়লেও বোঝা যায়।

তো এভাবেই ১৩ দফার বিকৃত ভার্ষন বের করে তার ফোরটিন জেনারেশন উদ্ধারের কাজ। মনে হয় নতুন একটা তাদের ভার্ষনের রায় না পাওয়া পর্যন্ত এই চপেটাঘাত চলতেই থাকবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×