somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ককটেল বিস্ফোরণে আহত ছাত্রীর জন্য রক্ত পাওয়া গেছে , ধন্যবাদ

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধন্যবাদ ফেসবুক , ধন্যবাদ some where in blog ।
কিছুক্ষণ আগে আমার বন্ধুর বোন যে কিছুদিন আগের ককটেল বিস্ফোরণে আহত হয়ে বিএসএমএমইউ তে ভর্তি আছে তাঁর জন্য রক্তের প্রয়োজন এটা চেয়ে ফেসবুক এবং সামুতে পোস্ট দিয়েছিলাম । সেই আবেদনে সাড়া পাওয়া গেছে । রক্তের সেই আবেদন টিভিতে এসেছে । যিনি বা যারা টিভি পর্যন্ত এই আবেদন পৌঁছিয়েছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ ।আপাতত রক্তের প্রয়োজন মেটানো গেছে । প্রথমে যিনি দিতে চেয়েছেন জানতে পারলাম তিনি আমার মেডিকেলের মেডিসিন ডিপার্টমেন্টের প্রধানের ভাই । উনিও একজন ডাক্তার , ফোনে তাঁর নামটা শুনতে মনে নেই । আরও একজন দিতে চেয়েছেন পাবনা থেকে । তবে আপাতত আমাদের বন্ধু আরেকজনকে পাওয়া গেছে , সেটা দিয়ে রক্তের প্রয়োজন মেটানো হবে । পরবর্তীতে আরও রক্তের প্রয়োজন হলে তাঁদেরকে ফোন করব ।

এখন কথা হচ্ছে , রক্ত পেতে আমাদের এত কষ্ট হয় কেন ? রক্ত যে কত প্রয়োজনীয় একটা ব্যপার সেটা যার দরকার সেই বোঝে । একবার চিন্তা করুন তো আপনার মা বা বাবা অথবা বোন এক ব্যাগ রক্তের জন্য কাতরাচ্ছে আর আপনার আশে পাশে সেই রক্ত পর্যাপ্ত হলেও কেউই দিতে চাচ্ছে না আর আপনি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন । যারা রক্ত দিতে ভয় পায় তাদের জেনে রাখা উচিৎ রক্ত দেওয়া ভয়ের কিছু না । অতি সামান্য দুর্বলতা ছাড়া রক্ত দিলে আর কিছুই মনে হয় না । আর আপনাদের শরীরের রক্তের মেয়াদ মাত্র ১২০ দিন । এরপর সেটা নিজ থেকেই ধ্বংস হয়ে যায় । আর প্রতি মুহূর্তে শরীরে রক্ত তৈরি হতে থাকে । রক্ত দেওয়া আপনার জন্য আরও একভাবে উপকারি । রক্ত দিলে শরীরের বোন ম্যারো অনেক বেশি কার্যকর হয়ে যায় । এরফলে আপনার শরীরের রক্ত তৈরির সক্ষমতা অনেক বেড়ে যায় ।

রক্ত দিয়ে জীবন বাঁচানো একটি অত্যন্ত সম্মানজনক কাজ । জীবন বাঁচানোর ব্যপারে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ (32)

"এই কারণেই বনি ইসরাইলিদের এই বিধান দিলাম যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করার কারণ ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল। যদি কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো। অতপর যদিও তাদের নিকট আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ এসেছিল এরপরও তাদের মধ্যে অনেকেই সীমালঙ্ঘনকারীই থেকে গেল।" (৫:৩২)

তবে যদি রক্ত পাওয়া না যেত তবে , সংসদভবনের সামনে দাঁড়িয়ে রক্তের জন্য আমরা আবেদন করতাম । এতেও যদি গণতান্ত্রিক অধিকার হরতালের বিপক্ষে কিছু মত তৈরি হয় । সম্পূর্ণ রাজনৈতিক হরতালের জন্য আমরা আর কত রক্ত ঝরাবো ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×