somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি লুলাইত জ্ঞানে ভরা পোস্ট । কবিতা লিখুন , জীবন গড়ুন

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা দেখলে আমার প্রথম থেকেই জ্বর আসে । ছন্দের পর ছন্দ মিলিয়ে মানুষ যে কি আনন্দ পায় এটা বোঝার অনেক আগে থেকেই চেষ্টা চালাতাম । সকল চেষ্টা বরাবরই মুখ থুবড়ে পরে যেত এবং এখনও যায় । তবে কবিতার আনুষ্ঠানিক কয়টা ভাগ আছে , কি মাত্রা আছে , কি অমিত্রাক্ষর অথবা শত্রুক্ষর শব্দ আছে এসব বিষয়ে আমার ধারণা শুন্যের চেয়েও নিচে । স্কুল , কলেজ জীবনে কবিতা পড়তে হত । ক্লাস সেভেন পর্যন্ত মনে হয় মুখস্থ করতে সমর্থ হয়েছি , এর পর আর কবিতা মুখস্থ করতে ভাল লাগত না । পরীক্ষা আসলে দুই চার লাইন মুখস্থ করতাম আর পুরো ভাবটা বুঝে বানায়ে বানায়ে উত্তর লিখতাম । এমন অনেক পরীক্ষা গেছে কবিতা সংক্রান্ত প্রশ্ন আসছে আর আমি সেই কবিতার লাইনের ধারে পাশ দিয়েও যাই নাই , অথচ বিশাল উত্তর ফেঁদে বসে আছি। কারণ কবিতার লাইন মনে নাই , কিভাবে লিখব । তবে রচনা লেখার টাইমে একটা মজার ব্যাপার ঘটতো । রচনায় নানা নাম দিয়ে ইংরেজ কবি অথবা লেখক অথবা দার্শনিক অমুক বলেছেন বলে একটা মনগড়া লাইন দিয়ে আসতাম । অমুক বলেছেন , তমুক বলেছেন লিখতাম ঠিকই । তবে আসলে উনারা কিছু বলেন নাই । আমি উনাদের দিয়ে পরীক্ষার খাতায় বলাতাম । তাঁদের কাছে আজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।

আচ্ছা যাই হোক , কবিতা নিয়ে বলছিলাম । কবিতা আসলে মুখস্থ করার বিষয় না । এটা হচ্ছে অনুভবের বিষয় । অনেকটা মুভি দেখার মত । দেখলাম , ভাল লাগল ব্যাস শেষ । যারা পাঠক তাঁরা এসব ছন্দ , নিয়ম কানুন এর থোড়াই কেয়ার করেন । তাঁরা নিজের মত পড়েন , আমার মত ইচ্ছা না হইলে এড়ায়ে যান । কবিতার টাইপ বিষয়ে আমার নিজের কিছু থিওরি আছে ।
এক টাইপের কবিতা হচ্ছে দুর্বোধ্য । উচ্চমার্গীও পাঠক (?) সমাজ হয়তো এসব কবিতার মেসেজ বা ভাষা ধরতে পারেন । আমি এসব ধরতে পারি না । তবে এই টাইপ কবিতা আপনি লিখে ফেলতে পারবেন । কিছু লাইন লিখলেন কিছুটা দুর্বোধ্য শব্দ দিয়ে । পরের লাইন লিখবেন আরও দুর্বোধ্য শব্দ দিয়ে । প্রথম লাইনের সাথে মিল রাখতেও পারেন , নাও পারেন । আসলে মেইন কথা হচ্ছে ত্যানা পেঁচানো । আপনার হাতে থাকবে কিছু শব্দ ভাণ্ডার । তারপর সেই শব্দগুলোকে নানা জায়গায় বসিয়ে ত্যানা পেঁচাইতেও থাকবেন , পেঁচাইতেই থাকবেন যতক্ষণ না গিঁটটু লেগে যায় । এমন গিঁট লাগিয়ে ফেলবেন যেই গিঁট আপনিও খুলতে পারবেন না , পাঠকও খুলতে পারবেন না । গিঁট আর প্যাঁচ খুলতে না পারার কারণে অনেকেই বলবে আহা কি লিখিল , উহু কি লিখিল । দেখা যাবে সে নিজের মত কবিতার একটা ব্যাখ্যা দাঁড় করায়ে আহা উহু করছে । আরেকজনের কাছে গিয়ে জরিপ করলে দেখা যাবে তাঁর ব্যাখ্যা আবার আরেক রকম ।
আরেক টাইপ কবিতা আছে , লুল কবিতা । লুল কবিতা হচ্ছে মেয়ে পটানো কবিতা । এই কবিতায় আবেগ উপচে উপচে পড়বে । শব্দের চেয়ে আবেগ হচ্ছে প্রধান । লুল কবি না হলে এইসব কবিতা লেখা যায় না । এইসব কবিতা লেখাই হয় মেয়ে সমাজকে আকৃষ্ট করবার জন্য ।

আবার এক ধরণের কবিতা হচ্ছে বিষয় ছাড়া কবিতা । একটা লাইন মাথায় আসল , তারপর সেটা টানতে টানতে টানতে যা হবে সেটা হচ্ছে এই টাইপ কবিতা । আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ কবিতাই এভাবে লেখা হয়েছে ।

আরেক ধরণের কবিতা হচ্ছে সত্যিকারের কবিতা । সত্যিকারের কবিরা শব্দ নিয়ে যেমন ইচ্ছা তেমন খেলতে পারেন । এই ধরণের কবিতা আসলেই মানুষকে ভাবতে বাধ্য করে । কবি যেটা বুঝাতে চেয়েছেন , অনেক গুছিয়ে পাঠককে এসব কবিতায় বুঝিয়ে ছাড়েন । এ ধরণের কবি যুগে যুগে একবারই জন্মান । তবে সত্যিকারের কবিরা অনেকে লুল কবিতা লেখেন আবার ত্যানা পেচানি কবিতাও লেখেন বলে আমার ধারণা ।

এটা ছিল কবিতা নিয়ে একটি আজাইরা পোস্ট । আমার পোষ্টে যেসব কবি সমাজ অথবা কবিতা পাঠক পাঠিকা সমাজ কষ্ট পেয়েছেন তাঁদের জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি । এ বিষয়ে চৈনিক দার্শনিক " লি চুনিয়া যাই এন " এর একটি অনুবাদকৃত বানী ।

"অভিমান , রাগ এবং কষ্ট মানুষের সামগ্রিক অনুভূতিকে দুর্বল করে দেয় । সেই তো শ্রেষ্ঠ যে নিজেকে টুকরো টুকরো অনুভূতির ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছেন । "
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×