somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুল ইস্যুতে প্রথম আলোকে নিয়ে বিষাদগার , কতটুকু সঠিক

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফুলকে নিয়ে প্রথম আলো পত্রিকা যখন প্রথম স্পট ফিক্সিং ও ম্যাচ ফিক্সিং নিয়ে রিপোর্ট প্রকাশ করল , অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল । এটা কি প্রথম আলোর প্রচার বাড়ানোর কোন উপায় নাকি ভারতীয় কূট কৌশল বাস্তবায়নের একটি ষড়যন্ত্র এটা বলেও ফেসবুকে ও ব্লগে বেশ বড় গুঞ্জন তৈরি হয়েছিল । প্রথম আলোর রিপোর্ট যে ভুল ছিল না , সেটা আশরাফুল টিভি মিডিয়ার সামনে সব স্বীকার করাতেই প্রমাণ হয়ে গেছে । এখন আমার কথা হচ্ছে প্রথম আলোর মত একটি জনপ্রিয় পত্রিকার উপর কেন এই গণ বিষাদগার । কেন চুন থেকে পান খসলেই প্রথম আলোর দোষ হয়ে যাচ্ছে । এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না । অন্যদের তুলনায় নিরপেক্ষ বলে আগে থেকেই প্রথম আলোর বেশ সুনাম ছিল । কিন্তু আজকের এই দিনে প্রথম আলোর বিরুদ্ধে অনেকেই দাঁড়িয়ে গেছে । যারা আগে প্রথম আলো পছন্দ করত তাঁরাও এর বিরুদ্ধে কথা বলছে ।

প্রথম আলোর বিরুদ্ধে এই বিদ্বেষ এর শুরু ঠিক তখন থেকে যখন প্রথম আলো শাহবাগের গণজাগরণ মঞ্চের সমর্থনে লিখতে শুরু করল । আপনারা খেয়াল করেছেন কিনা জানি না , শিবির ও ছাগু প্রোপাগান্ডা হচ্ছে তাঁদের বিরোধী শক্তির নামে নানা ধরণের অপপ্রচার চালিয়ে তাঁদের বিরুদ্ধে একটা জনমত দাঁড় করিয়ে ফেলা । ইমরান এইচ সরকার বলুন , অমি রহমান পিয়াল বলুন কিংবা আরিফ জেবতিক বলুন তাঁরা সবাই এই প্রোপাগান্ডার নির্মম স্বীকার । যারাই শিবিরের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাঁদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযোগ তুলে তাঁদের জনপ্রিয়তা ধসিয়ে দেওয়া হয়েছে । আরও একটা বড়সড় উদাহরণ হচ্ছে নাস্তিক ইস্যু । শিবিররা শাহবাগের গণজাগরণ মঞ্চকে নাস্তিকদের আখড়া বলে একটা গনপ্রচার চালিয়েছে । অনেকেই সেই প্রচার কানে তুলেছেন এবং বামরাও এই আন্দোলনে যুক্ত আছেন বলে এটাকে নাস্তিকদের আখড়া বলে চোখ বুজে মেনেও নিয়েছেন । এতে করে শাহবাগ আন্দোলন স্তিমিত হয়েছে , ইমরান এইচ সরকাররা জনপ্রিয়তা হারিয়েছেন । জানেনই তো , একটা মিথ্যা হাজার বার বললে সেটা সত্যের মতই লাগে ।

প্রথম আলোর ক্ষেত্রেও অনেকটা এটাই হয়েছে । শিবিরদের গণপ্রচারনার কাছে আজ অনেক শিবির নন বা জামায়াত ইসলামী ভাবধারার সাথে সম্পর্ক নেই , তাঁরাও প্রথম আলোর বিরুদ্ধে কথা বলছেন । প্রথম আলো ভুলটা করেছে হাসনাত আব্দুল হাই এর লাকি আক্তারকে অবমাননা করে একটি কুরুচিপূর্ণ উপন্যাস ছাপিয়ে । এটা প্রথম আলোর একটি বড় ভুল । আর এই ভুলটা নিয়ে শিবির বিরোধীরাও অনেক সোচ্চার হয়েছেন এবং প্রথম আলো তার গ্রহণযোগ্যতা অনেকখানি হারিয়েছে । প্রথম আলোর এই ভুলটা ব্যাতিত প্রথম আলোর এই কয় বছরের প্রকাশনা সময়ে খুব বড়সড় ভুল হয়নি ।

এখন আশরাফুল প্রসঙ্গ । আমি ২০০২ সাল থেকে প্রথম আলো পড়ি । আমার খুব ছোটবেলা এবং কিশোরবেলা সেই সাথে এখনকার সময়ের সকালটা শুরু হয় প্রথম আলো পত্রিকা পড়েই । দেশপ্রেমের ইস্যুতে আমি প্রথম আলোকে সবসময় দেখেছি বজ্রকণ্ঠ হতে । বাংলাদেশের যে কোন পর্যায়ের , সেটা খেলাধুলা হোক অথবা যে কোন কিছুর সাফল্য সব সময় প্রাধান্য দিয়ে ছাপিয়েছে এই প্রথম আলোই । প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র বাংলাদেশের ক্রিকেটের সাফল্য সবসময় অনেক আবেগ ও ভালবাসা মাখানো লেখনিতে তুলে ধরেছেন । আশরাফুল যখন সাফল্য পাচ্ছিল না সবচেয়ে হাহাকার ফুটে উঠেছিল এই উৎপল শুভ্রের লেখাতেই । আবার আশরাফুলের একটু সাফল্য বা সেঞ্চুরিতে আবেগে ফেটে পড়তেন এই উৎপল শুভ্র । সেই উৎপল শুভ্র যখন জানতে পারলেন আশরাফুল তাঁর ও সমগ্র জাতির আবেগের জায়গাটা নিয়ে একটা বড়সড় প্রতারণা করেছেন তখন তাঁকে আবার রিপোর্ট করতে কলম হাতে তুলে নিতে হয়েছিল । শুধু তিনিই জানেন কতটুকু কষ্ট বুকে নিয়ে তাঁকে আশরাফুলের বিরুদ্ধে পাতার পরে পাতা লিখে যেতে হয়েছে । বার বার যে ছেলেটিকে উনি বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলে পরিচয় করে দিতেন , তাকেই লিখতে হয়েছে আশরাফুল বাংলাদেশের একজন অন্যতম প্রতারক ক্রিকেটার । আপনার চেয়ে আশরাফুলের প্রতি উৎপল শুভ্র বা প্রথম আলোর ভালবাসা এতটুকুও কম নয় ।

আশরাফুল যেহেতু অপরাধ করেই ফেলেছেন । সেহেতু এর শাস্তিটাও আশরাফুলের প্রাপ্য । উনি পুরো জাতিকে অপমান করেছেন এবং হতাশায় ডুবিয়েছেন । আজ যদি আশরাফুলের হালকা শাস্তি হয় , তবে পরবর্তীতেও বাংলাদেশে ফিক্সিং এর ঘটনা ঘটবে এবং যে খেলার মাধ্যমে পুরো বাংলাদেশ এক হয়ে যায় সেই খেলাটা বার বার কলুষিত হবে । তাই আশরাফুলের শাস্তি চাওয়াতে আমি প্রথম আলোর কোন স্বার্থ বা দোষ দেখি না ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×