somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার যারা নটরডেমে পড়ার চান্স পাওনি , লেখাটা তাদের জন্য

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নটরডেম কলেজ নিয়ে আমার একটা বিশাল আক্ষেপ ছিল । বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি পাশ করার পর যখন প্রত্যাশিত ফলাফল হাতে পেলাম , তাঁর আগে থেকেই স্বপ্ন ছিল ঢাকা যাব , নটরডেম কলেজে পড়ব । বাসা থেকেও মোটামুটি নিশ্চিত ছিল আমরা ঢাকা শিফট করছি । স্কুল লাইফে এতটা খারাপ ছাত্র ছিলাম না । তাই , নটরডেমে পড়তে পারব না এরকমটা কখনও ভাবিনি ।

ঢাকায় মোটামুটি বাসা ঠিকঠাক করে ফেলা হয়েছে । সবাই শিফটও করে ফেলেছে । আমি বেশ কয়েকটা কলেজের ফর্ম তুললাম । কিন্তু শয়নে স্বপনে শুধু উঁকি দিত একটাই কথা নটরডেম কলেজে পড়তে হবে । এটা এবার এসএসসি দেওয়া অনেকেই হয়তো আমার মতই ভাবছে । ভাবাটাই স্বাভাবিক । ছেলেদের জন্য একটা স্বপ্নের কলেজ হচ্ছে নটরডেম কলেজ ।

কিন্তু বিধি বাম । আমি নটরডেম কলেজে পড়ার সুযোগ পেলাম না । এটা আমার কাছে মানা খুবই কষ্টকর ছিল । স্কুলের যেসব ফ্রেন্ড নটরডেমে চান্স পেল , আমার মনে হয় না আমি তাঁদের চেয়ে কোন অংশে কোনভাবেই কম যোগ্য ছিলাম । কিন্তু আমি তাঁদের কাতারে নিজেকে নিয়ে যেতে পারিনি ।

নটরডেমে চান্স না পাওয়া আমাকে ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে ভেঙ্গে ফেলেছিল । এসএসসি এর অর্জন বা সারাজীবন স্কুলে পড়ে যা শিখেছি সবই ব্যর্থ মনে হতে থাকল । ঢাকায় শিফট করে ফেলায় , বগুড়া ফিরে যাবার রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছিল ।

আমি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি হলাম । কিন্তু আমার পড়াশুনার প্রতি ভালবাসা এবং মন দুটোই উঠে গেল । কলেজের নিয়ম কানুনের মাঝে থেকে চালিয়ে যাওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব ছিল । বাসাতে ঝামেলা করতাম । আমি এই কলেজে পড়ব না । আমাকে বগুড়া ফিরিয়ে নিয়ে যাও , এসব বলতাম ।
প্রাইভেটে বা কোচিং এ যখন নটরডেমিয়ানরা নিজেদের সাথে কলেজ নিয়ে আলাপ করত , আমি অভিমানে কুঁকড়ে যেতাম । একটা স্থায়ী হতাশা চেপে বসেছিল । এদিকে মনমত কলেজ না পাওয়ায় পড়াশুনা প্রায় কিছুই করতাম না । আমি পিছাচ্ছিলাম । ধীরে ধীরে একটা আক্ষেপ আমাকে পিছিয়ে দিচ্ছিল ।

এবার যারা নটরডেমে পড়ার চান্স পাওনি , তাঁদের অনেকের আমার মত হবে । নিজেকে তিলে তিলে খারাপের দিকে নিয়ে যাবে । জীবনের রেস থেকে পিছাতে থাকবে হয়তো । তাঁদের জন্য বলছি , নটরডেম কলেজে পড়া বা না পড়া কোনভাবে যেন তোমার জীবনকে প্রভাবিত না করে । নটরডেম শুধু একটা কলেজের নাম , জীবনের নাম না । নটরডেমে না পড়লে জীবন ব্যর্থ হয়ে যায় না । আজ আমি একটি সরকারি মেডিকেল কলেজে পড়ছি । আমার প্রতিষ্ঠানে অসংখ্য নটরডেমিয়ান পড়ে । তাঁদের চেয়ে বেশি পড়ে নন নটরডেমিয়ান । সবাই একসাথে তাল মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ।নন নটরডেমিয়ানদের জীবন যেমন ব্যর্থ হয়নি , তোমাদেরও হবে না । আমি যদি এসব উল্টা পাল্টা না ভাবতাম , আমার জীবনটা আরও কিছুটা ভাল হত মনে হয় । তাই আমি চাই না , তোমরা আমার মত হতাশ হয়ে যাও । শুধু দাঁতে দাঁত চেপে নিজের স্বপ্নের পিছনে ছুটে যাও , তুমি সফল হবেই ।

তাই নটরডেমে পেলে কি পেলে না , কে পেল আর কারা পেল না এসব ভেবে হতাশাকে কাছে ঘেঁষতে দিয়ো না । শুধুই দুই বছরের জন্য একটি প্রতিষ্ঠানে না পড়তে পারার জন্য নিজেকে কি ব্যর্থ বলা যায় বল ?
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×