somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের দুর্ভাগ্য

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেতা আসলে তৈরি করা যায় না । নেতারা জন্মান । বাংলাদেশের দুর্ভাগ্য তার জন্ম হল যার হাত
ধরে , তাঁকে সে বেশিদিন রাখতে পারল না । আরও দুর্ভাগ্য মৃত্যুর পরেও তাঁর উপর চলছে অশালীন আক্রমণ ।

আমার ব্যক্তিগত কিছু কথা বলতে ইচ্ছা করছে । হতে পারে আপনি আওয়ামীলীগ সমর্থন করেন না বা হতে পারে আপনি বিএনপি সমর্থন করেন না । এর মানে আসলে কি বিএনপি বা আওয়ামীলীগ এর পরিবারের ধ্বংস চাওয়া । তাঁদের ব্যক্তিগত আক্রমণ করে মাটিতে নেমে আনা ?

আজ একটা কথিত শিক্ষিত প্রজন্ম খুবই নগ্নভাবে বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন আক্রমণ করে যাচ্ছে । আপনারা কি জানেন , এই লোকটা যদি না থাকতো , আজও আপনি বা আমি স্বাধীনতা আদৌ পেতাম কিনা জানি না ।

আর যদি আপনি মনেই করে থাকেন , স্বাধীনতা পেয়ে আমাদের খুব অপকার হয়েছে । তবে জেনে রাখুন , যে পাকি ভাইদের মাথায় তুলে রাখছেন , তাঁরা আপনি বাঙালী বলে আপনার দিকে ফিরেও তাকাতো না । আপনি যতই সাফাই গান , আপনাকে গোলামের মর্যাদাই পেতে হত ।

বঙ্গবন্ধু মনে হয় , এই জায়গাটাতেই ভুল করেছিলেন । আমরা শোষিত জাতি । গোলামি করা আমাদের রক্তে । আমরা শাসিত হবার চেয়ে শোষিত হতেই বেশি পছন্দ করি । উনি আমাদের কাছে থেকে গোলাম তকমা কেড়ে নিতে চেয়েছিলেন ।

আওয়ামীলীগ চেতনা ব্যবসার মত বঙ্গবন্ধুকে নিয়েও ব্যবসা করতে চেয়েছে বারবার । কিছু জিনিস কখনও সওদা করতে হয় না , যেমন সততা , চেতনা । আওয়ামীলীগ সেগুলো দেদারছে বিকোতে চেয়েছে । আপনারা জানেন , একজন নেতাকে কিভাবে প্রকৃত সম্মান দিতে হয় ? বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছেন সেগুলো মুখে মুখে না বলে , কাজে প্রমাণ করে দিলেই এই নেতার প্রতি সবচেয়ে বেশি সম্মান আপনারা দেখাতে পারতেন ।

অন্যদিকে রাজনৈতিক শিষ্টাচার ভুলে বিএনপি বারবার এই নেতাকে অপমান করে চলেছে ।আপনারা জানেন , আজ আপনি কাঁদা ছুঁড়ছেন , আপনাদের নেতাকে নিয়ে একইভাবে কাঁদা ছোড়া হবে ?

আসলে কাউকে অপমান করার মাঝে কৃতিত্বের কিছু নাই । কিন্তু আফসোস এই শিক্ষাটা আমরা পাইনি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×