নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
২১ শে মার্চ, ২০১১ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যানড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপুকে (২৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় সাজেদুল করিম সাবু (৩০) নামে একজন আহত হয়। গতকাল রবিবার পৌরসভার রূপগঞ্জ মুচিরপোল এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত অপু নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার আব্দুল হালিম মাস্টারের পুত্র। এ সময় উত্তেজিত সমর্থকরা স্থানীয় একটি হোটেলে হামলা, ভাংচুর ও ছাত্রলীগ কর্মী আজিমের বাড়ি ভাংচুর করে।
জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপু ও তার কয়েক বন্ধু রূপগঞ্জ এলাকায় চা পান করছিল।
এ সময় পৌর ছাত্রলীগ সভাপতি গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে অপু ও সাবুকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে অপারেশন থিয়েটারেই অপুর মৃতু্য হয়। অপুর মৃতু্যর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একটি হোটেল ও পুরাতন পুলিশ লাইন এলাকায় অবস্থিত আজিমের বাড়ি ভাংচুর করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন