আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশ নিয়ে লেখালেখি চলছে ফেব্রুয়ারীর শুরু থেকেই। বিচ্ছিন্ন ভাবে চোখেও পড়ছে সবার। একুশ স্মরনে ব্লগাররা কে কি লিখছেন এবং ভাবছেন তার একটা পর্যালোচনার জন্য এই পোস্ট। সবার লেখার লিংক দিতে পারলে ভালো হত। হয়তো অন্য কেউ দ্বায়িত্ব নিয়ে কাজটি করবেন। আপাতত এক নজরে দেখে যাই।
একুশ নিয়ে সবচেয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন মিরাজ। ফিরে দেখা ইতিহাস শিরোনামে ধারাবাহিক দিনপঞ্জী লিখে চলেছেন। ভাষা আন্দোলনের অনেক অজানা তথ্য, ভাবনাগুলো উঠে আসছে তার লেখায়। তার এই অবদানের জন্য সাধুবাদ প্রাপ্য। আরো কয়েকজন বিচ্ছিন্নভাবে লিখেছেন ভাষা এবং ভাষা আন্দোলন নিয়ে। সৈয়দ আমিরুজ্জামানের একুশে ফেব্রুয়ারী ও ভাষা শহীদদের সংগ্রাম, আহমদের আন্তর্জাতিক মাতৃভাষা, ফকির ইলিয়াসের ভাষার নিয়ন্ত্রন ভাষার পুরস্কার, আওরঙ্গজেবের ইসলামে মাতৃভাষার মর্যাদা এর মধ্যে চোখে পড়েছে।
৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে? একে বাচানোর জন্য কলম ধরেছেন যীশূ।
আদিবাসী এবং অন্য ভাষাকে সন্মান এবং বাচিয়ে রাখা প্রসংগে পোস্ট দিয়েছেনজুয়েল বিন জহির এবং হমপগ্র। জুয়েল বিন জহিরের ভিন্ন ভাবনা পড়ার মত।
ফেব্রুয়ারীর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বইমেলা। বাংলাপ্রেমীরা একবার সুযোগ পেলে বইমেলায় যাবেনই। দুরে থাকা কিংবা অন্য কোন কারনে যারা একান্তই সুযোগ পাননি তাদেরকে ঘুরিয়ে এনেছেন মাহবুব মোর্শেদ। "পরশু মেলায় গেছিলাম" পোস্ট পড়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা সুযোগ পাওয়া যাবে। মুহিব আর আহমদ মুজতবাও পোস্ট দিয়েছেন বইমেলা নিয়ে। জেবতিক আরিফের দুটি পোস্ট আমার ওসব হয় না , আমি পারি না এবং ৩৫ কপি বইয়ের রহস্য ও ব্লগারদের সাথে একটি আড্ডা পড়ে আলাদা একটা মজা পাওয়া যায়।
একুশ ,স্বাধীনতা, বর্ণমালার থিম নিয়ে ভীষন রকমের চমৎকার একটি পোস্ট দিয়েছেন বিহংগ।"মুক্ত বিহংগের আকাশে ওড়ার গল্প আর আমাদের বর্ণমালা" পোস্টটি পড়ে স্তব্ধ হয়ে যেতে হয়। এমন সৃজনশীল লেখাই আরো বেশী আশা দরকার ছিল। বিহংগের এই পোস্ট তাই কিছুটা হলেও ব্লগের মান বাচিয়েছে। ধন্যবাদ বিহংগ। কোলাহলের পোস্ট "একটা চিঠি এসেছে, বেশ মজার" ধন্যবাদ পাবার মত।
একুশ আর ভাষা দিবস কেন্দ্রিক কয়েকটি কবিতাও চোখে পড়েছে। এরকম কয়েকটি হচ্ছে তোমার কাছে খোলা চিঠি--রোদ্দুর মিছিল,জন্মের পরই জননীর মুখে গুনগুনানী গান--মোহাম্মদ অরুন। শহীদদের কন্ঠস্বর--রাতিফ ইত্যাদি।
এছাড়া একুশ সংক্রান্ত কিছু তথ্য ও খবরাখবর নিয়ে লাইটহাউজ,বেলায়েত,মাইবম সাধন,চেনামুখ, মাহিরাহি, প্রিয়তমার পোস্ট চোখে পড়েছে।
অল্প সময়ে তাড়াহুরা করে বিগত এক সপ্তাহে করা কয়েকটি পোস্টের উল্লেখ করা গেল। ভুল থাকতে পারে। পোস্ট লেখার পরেও আরো কিছু ভালো পোস্ট হবে আশা করা যায়। ভুল সংশোধন এবং ঘাটতি পুরনের জন্য ব্লগাররা থাকলেন। সুযোগ পেলে আপডেট করার ইচ্ছা থাকল।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ভাষা শহীদদের আত্নত্যাগ সার্থক হোক।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


