somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা সদস্য হয়েছেন, যারা সদস্য হতে চান

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা সদস্য হয়েছেন তাদের উদ্দেশ্যে:
প্রবাল গ্রুপ গঠন করার মুল উদ্দেশ্য ছিল এমন কিছু লেখকদের একত্রিত করা যারা রুচিশীল লেখালেখিতে উৎসাহী, যারা ভাল লেখালেখি সত্বেও প্রন্ট পেজে অবাঞ্চিত পরিস্থিতির কারনে আড়ালে পড়ে যান, যারা নতুন লেখালেখি শুরু করেছেন এখন ভাল লেখকদের উৎসাহ পরামর্শ নিয়ে ভাল করতে চান, যারা বিনোদনপূর্ণ, গঠনমুলক আড্ডা দিতে চান, যারা কেবল মতবিনিময়ের উদ্দেশ্যে এবং জানার জন্য বিতর্ক করতে চান।

যারাই সদস্য হয়েছেন আমরা আশা করি তারা উদ্দেশ্যের সাথে একমত। আমরা স্বতস্ফূর্ততাকে প্রাধান্য দেই। এ কারনেই সামান্য কয়েকজন বাদে কাউকেই আমন্ত্রন জানাইনি। এবং যারা নিজের আগ্রহে এসেছেন তারাই বেশী সক্রিয়।

সদস্যরা সবাই নীতিমালা ভিত্তিক প্রথম পোস্ট _স্বাগতম_ পড়েছেনে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যারা নতুন এসেছেন এখনো পড়েননি তাদেরকে বলবো এক সুযোগে পড়ে নিন। আমার ব্লগে গেলে পাবেন।

গ্রুপের দুজন মডারেটর আছেন। তবে তারা খুবই ব্যস্ত থাকেন বলে আমাকেও মাঝে মাঝে মডারেটরের ভুমিকায় থাকতে হয়। মডারেটরবৃন্দ এবং সদস্যদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি।

মডারেটরদেরকে মডারেশনের স্বাধীনতা দেয়া হয়েছে। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে কারো পোস্টে যদি মডারেশন প্রয়োগ করা হয় তিনি কিছু মনে করবেন না। এ মডারেশনের অর্থই যে পোস্টে আপত্তি আছে তা নয়। অনেক সময় বৈচিত্র রক্ষা, একজনের পোস্ট বেশী হওয়া, বা যে কোন ধরনের টেকনিক্যাল কারনেও আমরা কোন পোস্ট ছাড় নাও করতে পারি। তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার কিংবা পোস্টের সারমর্ম তুলে ধরতে কার্পন্য বোধ করবনা। আবারও বলছি আপনাদের কথা দিতে হবে আমাদের এটুকু অপরাধ আপনারা ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।

গ্রুপে কমেন্ট করেছেন বলে ফ্রন্ট পেজে কমেন্ট করতে আপনারা বিরত থাকবেননা। আমরা সবাই জানি এখনও ফ্রন্ট পেজে হচ্ছে প্রান। ফ্রন্ট পেজে কমেন্ট করবেন ফ্রন্ট পেজের মতই। গ্রুপে এসে প্রয়োজনে বিস্তারিত আলোচনা করবেন। শুধু ভাল লাগাই নয় প্রয়োজনে ভুল ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন। অনেকটা সাহিত্য সভার মত কাজ করতে পারে গ্রুপ।

যারা সদস্য হতে চান তাদের উদ্দেশ্যে
একজন দুজন করে হলেও কেউ কেউ গ্রুপের সদস্য হবার আগ্রহ পোষন করছেন। কেউ গ্রুপে যোগদানের আবেদন করলে আমরা তার ব্লগ ভিজিট করি। দেখি তিনি নিয়মিত লেখালেখি করেন কিনা। এমনকি ফ্রন্ট পেজে তার কমেন্ট, পোস্টের ধরনও অনেক সময় আমাদের চোক এড়ায় না। আমরা বিপরীত মতকে স্বাগত জানাই,যুক্তিবাদকে সমর্থন করি তবে পরিবেশ নস্ট করতে পারে এমন কাউকে নিরুৎসাহিত করি। কেবল কমেন্টে সর্বদা ব্যস্ত থাকেন যারা তাদেরকে নিরুৎসাহিত করি।

কাউকে কাউকে ছাড় দিতে একটু দেরী হয় আবার কেউ কেউ দ্রুত জবাব পেয়ে যান। যাদের দেরী হয় তাদের দুশ্চিন্তার কোন কারন নেই। দেরী হওযাটা আমাদের ব্যস্ততার কারনেও হতে পারে।

আবেদন করেছেন এমন কেউ আছেন (হয়তো নতুন) যিনি এখন পর্যন্ত একটি পোস্টও করেননি। আমরা তাকে অনুরোধ করব আপনি লেখালেখি শুরু করুন। অন্ররাও তাদের সাহিত্য চর্চা অব্যাহত রাখুন।

বেশী দেরী হলে অথবা যে কোন ব্যাপারে আপনারা চাইলে ইমেইলে যোগাযোগ করতে পারেন
[email protected]

সবাইকে ধন্যবাদ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×