somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাসুদ রানা। ব্যাপক বিনোদনB-)

২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক রৌদ্রজ্বল দিনে সুশোভীত এক নগরীর উপরে একটি ভয়াল দর্শণ চৈনিক চেংডু জে-১০ (Chengdu J-10) জঙ্গী বিমান উড়ে আসছে। এক সুদর্শণ তরুন জীবন বাজী রেখে দৌড়ে চলছে ব্যাস্ত নগরের ছাদে, রাস্তায়। সেই তরুন কে লক্ষ্য করে জে-১০ থেকে একটি মিসাইল তেড়ে আসছে। তরুনের ব্যাপক কৌশলী দৌড়ে মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পাশেই দেওয়ালে আছড়ে পড়ল। বিমানটি থেকে আরেকটি মিসাইল ছুটে আসছে তরুনটি কে শিকারে পরিনত করতে। এবার তরুনের সুপার ম্যান সুলভ এক লাফে মিসাইল টি আবারও পরাস্ত হয়ে একটি গাড়ীর উপর পড়ে গাড়ীটিকে ধূলোয় মিশিয়ে দিল।

আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসীক বাংলাদেশী গোয়েন্দা (০০৭ বা মাসুদ রানা টাইপ)। গোয়েন্দা সুপারম্যান আর ব্যাটম্যানের মাঝামাঝি দক্ষতায় এক উচু দালানের ছাদথেকে লাফদিয়ে সোজা এসে পড়লেন এক সুন্দরীর পাশে। গোয়েন্দা সুন্দরীকে লক্ষ করে বললেন, “হাই”। দুঃসাহসী গোয়েন্দার এরুপ আগমনে সুন্দরীর পিলে চমকে যায়।

গোয়েন্দা সুন্দরীকে নিয়ে লাফিয়ে উঠলেন একটি ঝাকানাকা মোটরসাইকেলে (ই-৩ ইঞ্জিন সমৃদ্ধ)। গোয়েন্দাদের তাড়াকরে আসছে এম-১৬ ধারী সন্ত্রাসীদের একটি মোটরগাড়ী। তাদের মোটর বাইক লক্ষ্য করে গাড়িটি থেকে গুলি ছুড়ছে সন্ত্রসীরা। গোয়েন্দা নাইট রাইডারের অসাধারন দক্ষতায় সন্ত্রাসীদের গুলি এড়িয়ে চলছেন। খুব সম্ভবতঃ বুলেটপ্রুফ হওয়ায় গুলি লাগলেও একটি আচড়ও পড়ল না মোটরসাইকেলটির গায়ে। এদিকে পিছনে বসা সুন্দরী ভেলকি শুরু করলেন। তিনি আক্রমনকারী গাড়ীর মুখমুখি হওয়ার জন্য গোয়েন্দার দিকে পিছন ফিরে বসলেন। বাগিয়ে ধরলেন দুইটি ৯ এমএম পিস্তল। সম্ভবত তিনি বিষেশ কোন আর্মাড পিয়ারসিং মিউনিশন ব্যাবহার করেছেন পিস্তলে। তার পিস্তলের প্রতিটি গুলি আক্রমনকারী গাড়ীটিকে এফোড় ওফোড় করে ফেলছে। সুন্দরীর গোলার আঘাতে এক পর্যায়ে গাড়ীটি বিকল হয়ে থেমে গেল। তাদেরকে ধরার ব্যার্থ চেষ্টা করতে গাড়িটি থেকে এম-১৬ ধারী সন্ত্রসী বের হয়ে এসে শুধু হতাশ হয়ে তাকিয়ে রইল।

কিন্তু শিকারী বাজ পাখির মত আকাশ ফুড়ে আবারও বের হল জে-১০ বিমানটি। এবার গোয়েন্দা মোটর সাইকেল ছেড়ে দাড়িয়ে বের করলেন তার ৯ এমএম পিস্তলটি। নিখুঁত নিশানায় তাক করলেন তেড়ে আসা বিমানটির দিকে। পিস্তলের গোলাটি ৩০ এমএম এইচইটি গোলায় রুপান্তরিত হয়ে সফল ভাবে আঘাত করল বিসানটির একটি ডানায়। বিমানটি গোয়েন্দার সামনে রাস্তায় পড়ে বিদ্ধস্ত হল।

না এটি মাসুদ রানার কোন থ্রিলার নয়। এটি বাংলাদেশী একটি বিঞ্জাপন। ব্যাপক বিনোদন পেলাম বিঞ্জাপনটি দেখে। আপনারাও দেখুন।

৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×