somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচয় চুরি হইতে সাবধান:-*:-*

০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু দিন আগে হলিউডের একটি সিনেমাতে পরিচয় চুরি নিয়ে একটি সিনেমা দেখেছিলাম। সিনেমাটিতে নায়িকার পরিচয় ব্যবহার শুরু করে অন্য একজন মহিলা। ঐ মহিলা নায়িকার আইডি কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক একাউন্ট, পাসপোর্ট পর্যন্ত নিজের নামে ব্যবহার শুরু করে। নায়িকা পড়ে যায় চরম বিপাকে।

হলিউড ছাড়াও বলিউড, ঢালিউডের সিনেমাতেও দেখাযায় বহুরুপির ভূমিকার কারনে নায়ক বা নায়িকার জীবনে বিপদ নেমে আসার ঘটনা। আজকে চেষ্টা করব আপনাদেরকে প্রায় সেই রকম কোন অনাহূত ঘটনা থেকে বাঁচার জন্য সাবধান করতে। বাম্তব জীবনের পরিচয় চুরি করা দূরহ ব্যাপার হলেও সাইবার জগতে অসাবধানতার সুযোগে পরিচয় চুরি করা খুবই সহজ একটি ব্যাপার।

আজকাল সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলো ব্যাপক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। একজন ব্যাবহারকারী তার প্রায় সকল বন্ধু বান্ধবের সা্থে এই সাইটগুলোর মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারেন। অধিকাংশ ব্যবহারকারী সাধারনত তার ব্যক্তিগত বেশকিছু তথ্য এই সকল সাইটে প্রদান করে থাকেন। এছাড়াও ব্যক্তিগত, পারিবারিক বিভিন্ন কর্মকান্ড, উপলক্ষের ছবি বন্ধুদের দেখাবার জন্যে অনেকে এসকল সাইটে প্রদান করে থাকেন। এইসব তথ্য ও ছবির সুরক্ষার ব্যবস্থা না করলে ব্যবহারকারীকে বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বিপদেও পর্যন্ত পড়তে হতে পারে।

সামাজিক যোগাযোগের সাইট গুলোতে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি সকলের জন্য উন্মুক্ত থাকলে যেকেউ এই সকল তথ্য ও ছবি ব্যবহার করে আপনার নামে আর একটি একাউন্ট সহজেই খুলতে পারে। যে কোন ধরনের সাইবার ক্রাইম সংঘটনেএই একাউন্ট ব্যবহার করা হতে পারে। ফলে আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। তাই আপনার ব্যক্তিগত ছবি ও তথ্য শুধু আপনার বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন।

অনেকেই একজনকে ভালভাবে না চিনেই বা স্বল্প পরিচিত লোকজনকে নিজের বন্ধুর তালিকায় যুক্ত করে থাকেন। এই স্বল্প পরিচিত ব্যক্তি আপনার বিপদের কারন হতে পারে। তাই এই ধরনের ব্যক্তিকে বন্ধুর তালিকায় যুক্ত না করাই ভাল। আর অপরিচিত কাউকে কোন ভাবেই, কোন অবস্থাতেই বন্ধুর তালিকায় যুক্ত করবেন না। কোন কারনে যদি কোন বন্ধুর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় তাকেও আপনার বন্ধুর তালিকা থেকে সরিয়ে ফেলুন।

আমি সম্প্রতি পরীক্ষা মূলকভাবে আমার একজন পরিচিত ব্যক্তির পরিচয় চুরি করে একটি একাউন্ট খুলেছি (শুধু মাত্র পরিক্ষার উদ্দেশ্যে)। আমি ঐ ব্যক্তির বন্ধুর তালিকা দেখে তালিকার সবাইকে নকল একাউন্টটির বন্ধু হবার জন্য অরুরোধ করে ছিলাম। বেশ ভাল সাড়া পেয়েছি। কেউ জিজ্ঞাস করলে বলেছি আগের একাউন্টে পাসওয়ার্ড জনিত সমস্যার কারনে নতুন একাউন্টটি খুলেছি। আপনার বন্ধুর তালিকা চোরের জন্য একটি গুরুত্ব পূর্ণ তথ্য। সুতরাং এই তথ্যটিও যতটা সম্ভব গোপন রাখুন।

এছাড়াও সামাজিক যোগাযোগের সাইটিতে আপনার ইমেল এড্রেস সার্চ করে যেন আপনার প্রোফাইল খুজে না পাওয়া যায় সেই ব্যপারটিও নিশ্চিত করুন। পারত পক্ষে প্রোফাইলে ব্যবহারকারীকে সনাক্ত করা যায় এমন ছবি না দেওয়াই ভাল।

পরিচয় চুরির কারনে আপনাকে যেন বিব্রতকর অবস্থায় না পড়তে হয় সেই ব্যপারে সচেতন থাকুন।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×