এইজন্যে সবাই বলে মুরুব্বীদের কথা শুনতে হয় ! যখন যে ক্ষমতায় থাকে তখন তো সেই মুরুব্বী । খালেদা হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তাদের মুরুব্বীয়ানায় যা যা বলেছিলেন সবাই তা করেছিলেন, যা যা করেছিলেন সবাই তা মুখ বুঝে সহ্য করে দেখে গিয়েছে।
এই ত.সরকার (ত = তত্বাবধায়ক) এখন ক্ষমতায় মানে তার দেশের মুরুব্বী, মুরুব্বীরা বহু চিন্তা ভাবনা করে খালেদাকে যে প্রস্তাব দিলেন তিনি তো আমলেই দিলেন না, আবার হাসিনাকে যে উপদেশ দিলেন তিনি তো নিজের কানে তোলার আগেই দেশ বিদেশে কানে তুলে তুলকালাম কান্ড ঘটিয়ে বসলেন।
মুরুব্বীর বললেন একটা কথা, সেটা তো কেউ শুনলেন না বরং তাদেরকে আরো ভূল স্বীকার করালেন, বাপের বেটীর মত কাজ করেছেনও দুজনে ! মুরুব্বীরা কি এহেন কর্মকান্ডে কষ্ট পাননি ? কষ্ট পেয়েছেন তো বটেই, এমনটা না যে তার ছোট ফুপিয়ে ফুপিয়ে কিংবা হাউ মাউ করে কেদেকেটে বুক ভাসিয়ে তাদের মনের কষ্টের কথা সবাইকে জানাবেন! বুকের ব্যাথা বুকেই থাক !
বুকের ব্যাথা বুকে নিয়েই পথ এগুচ্ছিলেন ত.সরকার, সময় ও সুযোগের অপেক্ষায় । আকস্মিক অভিযানে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে আটক করার পর থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে, বিড়াল মেউ মেউ করে কি যেন বলছে, আর সবাই তা শুনছে বিড়ালের ভাষা, বিড়ালের ভাষা বোঝার সাধ্য কার ! কিন্তু পরিস্থিত এমনই সবাই -ই বিড়ালের ভাষা বুঝতে পারে। বিড়াল বলেই যাচ্ছে, আর বিপাকে পড়লেন হাসিনা - খালেদা।
মুরুব্বীদের কথা অমান্য করলে এমনই হয়, এজন্যই কখনো মুরুব্বিদের মনে কখনো কষ্ট দিতে নাই, যেমনটা দিয়ে এখন ফল ভোগ করছেন দুজনাই।
এটা কি আমাদের জন্য দৃষ্টান্ত নয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






