মোবাইল আমাদের নিত্যদিনের সঙ্গী, একদিনও মোবাইল ছাড়া আমাদের আধুনিক জীবন কল্পনা করতে পারিনা। প্রতিটি দিনই, প্রতি মুহূর্তে আমাদের যেকোন প্রয়োজনে অপ্রয়োজনে মোবাই বন্ধুর মত আমাদের সঙ্গ দিয়ে আসছে।
কিন্তু ব্যবহারের অসেচতনতার কারণে কিছু কিছু সময় এই প্রয়োজনীয় জিনিসও বিরক্তির কারণ হতে পারে। তাই আমরা যারা মোবাইল ব্যবহার করি তাদের সবাইকে কিছু কিছু বিষয়ে সচেতন থাকা উচিত,
কিছু বিষয় করা উচিত কিছু বিষয় থেকে বিরত থাকা উচিত
যেসব বিষয়গুলি মেনে চলা উচিত :
১) আপনার মোবাইলের রিং টোন -এর ভলিউম এর কম রাখুন অথবা ভাইব্রেশন দিয়ে রাখুন।
২) একই অবস্থানে দুজন মোবাইলে কথা বলার সময় কমপক্ষে ১০ ফিট দূরত্বে অবস্থান করুন।
৩) কথা বলার সময় নরম স্বরে বলুন
৪) সহসাই মেমোরীর কল হিস্টোরী মুছে দিবেন না
৫) একান্ত ব্যাক্তিগত কথার সময় নিজের ব্যাক্তিস্বত্বা রক্ষার দায়িত্ব আপনার
যে বিষয়গুলি করা উচিত নয় :
১) এমন রিংটোন দেওয়া যা উচ্চস্বরের এবং অন্যের বিরক্তির কারণ হয়ে দাড়ায়
২) ডেস্কে মোবাইল রেখে বাহিরে যাওয়া, যখন উচ্চস্বরের রিংটোন বাজতে থাকে
৩) মিটিং এর সময় মোবাইল অন রাখা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






