অফিসে যদি কারও ইন্টারনেট না থাকে তবুও আমারটা থাকবেই, মানে সবারটা যদি বন্ধ করেও দেয় আমারটা তবুও বন্ধ করবেনা। কেন করবেনা সে প্রসঙ্গে যাবনা। আর এই নিরবিচ্ছিন্ন নেট সুবিধার কারণে আমার পিসিটার প্রতি সবারই একপ্রকার নজর রয়েছে। সে বসই হোক আর আমার জুনিয়রই হোক। সকালে অফিসের শুরুতে, লাঞ্চ টাইমে কিংবা বেরুবার আগে রিকোয়েষ্টের সারি পরে যায়। কারও কারও রিকোয়েষ্ট রাখতে পারি আবার কারওটা পারিনা। যদিও বিষয়টি বিরক্তিকর। কি করা কোন উপায়ও নাই । হঠাৎ করে এক বুদ্ধি মাথায় এল, বুদ্ধি বললে ভূল হবে ইচড়ে পাকা বুদ্ধি মাথায় এল।
মাউসের উপর দিয়েই বুদ্ধিটা কাজে লাগালাম। নরমালি আমরা যেভাবে মাউস ব্যবহার করি তাতে ডানদিকের ডাবল ক্লিকে যেকোন প্রোগাম কিংবা ফাইল ওপেনের কাজ হয় এবং বাম দিকের বাটন দিয়ে রিফ্রেস করা হয়।
করলাম ঠিক তার উল্টোটা। অর্থ্যাৎ মাউস ফাংশানে গিয়ে ডান দিকের কাজ বাম দিকে, আর বাম দিকের কাজ ডান দিকে সেট করে দিলাম। যাক ! নিজের কয়েকদিন কষ্ট হলেও এই বুদ্ধিতে এক প্রকার কাজই হয়েছে। যখন অন্য কেউ নেট ইউজ করতে আসে তখন মাউসের নতুন এ সিস্টেমে প্রায় সবাই অনভ্যস্ত থাকায় এক প্রকার বিরক্তও হয় বটে !
“কি ব্যপার তোমার মাউস কি নষ্ট?”
- জ্বি স্যার বোধ হয় হয়ে গিয়েছে, আপনার কি কোন সমস্যা হচ্ছে?
আরে না অপারেটই তো করতে পারছিনা
- তাহলে বাদ দেন স্যার, সমস্য যখন হচ্ছে ........
এই থিওরীতে ভালই কাজ হচ্ছে কিন্তু মিথ্যের আশ্রয়ে কোন ভালকে ভাল বলতেও নারাজ আমি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




