অদম্য ইচ্ছা শক্তি নিয়ে শাহবাগে তরুণদের আন্দোলন । ধীরে ধীরে সফলতার দিকে ধাবিত হচ্ছে কারন সরকার ইতিমধ্যেই আইন সংশোধনের উদ্যগ নিয়েছেন । রাজাকারের ফাঁসি চাই ।কারো দ্বিমত থাকারই কথা না ।
এর আগে দেশে হাজারো ইস্যু ছিল, হল মার্ক...শেয়ার বাজার , পদ্মা সেতু , সাগর রুনি , ইলিয়াস আলী , কালো বিড়াল, নির্দলীয় সরকার ইত্যাদি ।
আমার প্রশ্ন , রাজাকারের ফাঁসির দাবীর সাথে সাথে আরও দু একটি দাবি যা কিনা দেশের কলুষিত রাজনীতির পরিসমাপ্তি ঘটিয়ে সুস্থ ধারার রাজনীতির জন্ম দিবে , তা কি করা যেতো না তরুণ প্রজন্মের এই বুদ্দিদিপ্ত আত্মা থেকে ।
শুধুমাত্র রাজাকারের শাস্তি হলেই কি সবকিছু ধুয়েমুছে পবিত্র হয়ে যাবে ! যারা জনগণের কটিকটি টাকা লুটে নিয়ে নিঃশ্ব করে গেল তাদের কথা এখন আর কেহ কেন বলে না ?
আমরা এত তারাতারি কেন সব কিছু ভুলে যাই ? প্রত্যেকটি নতুন ইস্যুর সাথে সাথে পুরানো সব কিছু গায়েব !
কালো চশমার বেড়াজাল থেকে বাইরে থাকবে তো আমাদের শাহবাগ আন্দোলন পরিচালনা কারীরা ? নাকি কারো পকেটে চলে যাবে শেষ পর্যন্ত ? .........
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





