প্রত্যক নাগরিকের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে । কিন্তু তা অন্য কাউকে আঘাত করে নয় । সাধারন মানুষ থেকে যখন কেহ কথা বলতে সামনে এগিয়ে আসে , আমাদের দেশের প্রেক্ষাপটে তখন সে হয়ে যায় কোন দলীয় কর্মী বা সমর্থক ।
শাহবাগ থেকে পরিচালিত আন্দোলনকে তাই এক দলের বলে ধোঁয়া তোলা হয়েছে ।
অন্য দিকে , ধর্ম প্রান মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় সাধারন মুসুল্লিদের প্রতিবাদকে ও রাজনৈতিক আন্দোলন বলে ধোঁয়া তোলা হয়েছে ।
নিজেদের স্বার্থসিদ্দির জন্য সাধারন মানুষদের অধিকার নিয়ে আর কতকাল খেলবে আমাদের স্বার্থান্বেষী মহল গুলো । সাধারন মানুষ কার পক্ষে কথা বলবে , শাহবাগ নাকি ইসলামী আন্দোলন !!
কারন , এ দিকে আসলে বলা হয় নাস্তিক আর অন্য দিকে গেলে বলা হয় রাজাকার !!!!!
তাহলে সাধারন মানুষজন যাবে কোথায়?
সবচেয়ে বড় কথা হল , জনগণ নিয়ে বেশি খেলতে গেলে তার ফল খুবই তিক্ত হয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





