somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তঝরা মনের রাজ্য আর এক সাগর জল

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি লিখব আমি?
আবারো আমার হৃদয় ভেঙ্গে চৌচির হয়ে গেল।
কি বলব আমি?
তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ।
কি চাইব আমি?
প্লিজ আমাকে ছেড়ে যেওনা।
কি অভিযোগ আমার?
তুমি একটা পেলেবয়।
কি দোষ আমার?
আমি তোমাকে খুব বেশি বিশ্বাস করেছিলাম।
কি বলবে তুমি আমাকে?
তুমি আমাকে স্রেফ বন্ধু হিসেবে দেখেছ যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়!
কি দাম দেবে তুমি আমার চোখের জলের?
তুমি যদি কষ্ট পেয়ে থাক I am extremely sorry !
কি সাফাই দেবে তুমি?
আমি কেন এতদিন তোমাকে মুখে কিছু বলিনি।
.. তাহলে হয়ত তুমি আমার ভুল ভাঙাতে পারতে তাইনা?
.. হয়ত আমাকে বোঝাতে পারতে তোমার কাছে আমার অবস্থান কোথায়।হয়ত জানিয়ে দিতে পারতে আমার সাথে ফ্রাঙ্কলি ফাজলামি করতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ কর যা আর কারো সাথে পারনা।এও হয়ত বোঝাতে পারতে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী তোমার ব্যাবহার খুব একটা সাধারণ ব্যাপার।চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে পারতে আমি এযুগের মেয়ে,এসব সিলি ব্যাপার ধরে বসে থাকা সময়ের অপচয়!অথচ তোমার ওইসব অর্থহীন সিলি ফাজলামির জন্য কতই না সময় বিসর্জন দিয়েছি আন্তরিকভাবে,নিজের সময়ের কথা চিন্তা না করেই।আসলেই আমি কত সিলি তাইনা?
.. আসলেই তাই।তুমি কি করে বুঝবে একটা মেয়ে বুক ফেটে গেলেও মুখে তার মনের কথা বলতে পারেনা।তুমি কি করে বুঝবে মেয়েরা ইশারা দিলেও ইশারা পেতে চায়না,চায় তার থেকেও বেশিকিছু।অনেক কিছু।
.. আমি জানি তুমি এও বুঝবেনা কখন একটা মেয়ে পৃথিবীর দৃষ্টিতে ছোট আর নীচ হয়ে যায়।জেনে নাও আজ,যখন তার সমস্ত অন্তঃশক্তি নিঃশেষ হয়ে যায়।যখন খড়-কুটোও থাকেনা আঁকড়ে ধরার মত ঠিক তখন,সে পৃথিবীকে বড় নিষ্ঠুর ভাবে।তার সমস্ত চিন্তা-ভাবনা সবকিছুই তার চোখের সামনে এসে তাকে বুঝিয়ে দেয় সে মূল্যহীন।এটাও জেনে নাও,মেয়েটা শুধু তোমাকে পাওয়ার জন্য শুধু তোমার ভালবাসার অধিকারিণী হওয়ার জন্য তার অস্তিত্ব বাজি রাখে।
.. তুমি এসব উপলব্ধি করতে চাইবেনা জানি।কেনইবা করবে,সে সময় কোথায় তোমার।একটা মেয়ের মনের মূল্য,তার নীরব চাহনির অর্থ,তার ছোটখাটো অভিমানের কারন,লজ্জিত প্রশ্নের নিষ্ঠুর প্রত্যাখ্যান কি করে বুঝবে তুমি,কেন বুঝবে।
.. তুমি ভাল ছিলে,ভাল আছ,ভাল থাকবে কারণ তুমি কিছুই হারাওনি,শুধু পেয়েই গেছ।তুমি তো তোমার অলস মুহূর্তগুলো এনজয় করেছ।তোমার তো পছন্দের মানুষ আছে,যাকে তুমি বিয়ে করবে,যাকে নিয়ে স্বপ্ন দেখেছ আমারই মত।তুমি কি করে জানবে স্বপ্ন ভাঙ্গার যন্ত্রণা।দোয়া করি যাকে ভালোবাসো সে শুধু তোমারই হোক,জানি আমার দোয়া ছাড়াই তুমি ভাল থাকবে,কারন তোমার মনের মানুষটি নিশ্চয়ই অনেক ভালবাসে তোমাকে,হয়ত আমারি মতন করে,হয়তো আমার চেয়ে হাজারগুণ বেশি।সে হয়ত অনেক সুখি রাখবে তোমাকে।দ্বিধাহীনভাবেই বলছি তাকে ভাগ্যবতী কারণ তারতো তুমি আছ।আমার কি আছে জান?জাননা তাইত।
.. অনেককিছুই জানলে আজ।তাহলে এটাও জেনে নাও আমার আছে তোমার দেওয়া কিছু ছেড়া স্মৃতি,অসংখ্য টুকরো টুকরো কষ্টের আর অপমানের বোঝা আর জীবনযুদ্ধে আর একবার প্রবঞ্চিত হওয়ার যন্ত্রণা আর একটা সম্পদ যেটা তুমি দিয়েছ।যা দিয়েছিলে যা নিয়ে গেলে সবকিছুর হিসাব দিয়ে দিলাম।তাই এটারও হিসাব নিয়ে যাও।তোমার দেওয়া সেই সম্পদ হল একটা রক্তঝরা মনের রাজ্য আর এক সাগর জল।

লিখেছেন-উদাসী মেয়ে


ফেসবুক থেকে পড়ার লিঙ্ক -

Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×