somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭+৭=১৪ টা গোলাপ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ বলে ১৪-ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস । ছোটবেলায় আমি ভেবে পাইতামনা ভালবাসা কি তাহলে একদিনই আমার জন্য ? তোমার জন্য ? পৃথিবীর সবার জন্য ? একটু বড় হবার পর বুঝলাম এটা আসলে একটা স্বীকৃতি । আধুনিক দুনিয়ার বিলাসিতা ! ভাই যারা কাপল প্লিজ আমাকে গালি দিবেননা । আমি বড়ই নিরীহ কিন্তু এটা ঠিক আমার দোকলা থাকলে আমিও কেউ এই কথা বললে শুধু গালি না পারলে চোদ্দগুষ্টি উদ্ধার করতাম । যাইহোক ছোটবেলায় স্কুলের দিনগুলোতে অনেক রঙিন স্বপ্ন দেখতাম , দেখতাম প্রতিদিন একটা সুন্দর, সুপুরুষ ছেলে একগুচ্ছ টকটকে লাল গোলাপ হাতে স্কুলগেটে দাঁড়িয়ে আছে , তারপর পাশাপাশি হেটে আমাকে বাসায় পৌঁছে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় যতক্ষণ না আমি বাসায় গিয়ে ড্রেস পালটিয়ে ছাঁদে গিয়ে তাকে টাটা না দি । আমার বান্ধবীরা বলত প্রতিদিন যদি তোকে এতগুলি গোলাপ দিতে হয় ঐ ছেলের তো বাগানের মালী হওয়া লাগবে । সবাই হাসতাম আমরা কিন্তু মনে মনে সবাই আসলে এমনই একটি স্বপ্ন দেখতাম হয়ত । হয়ত কেন বলছি কারণ এই তালিকায় অতি মেধাবীরা নাই । তাদের এসব ফালতু! স্বপ্ন দেখার সময় ছিলনা । অবাক সেই স্বপ্নের দুনিয়ার আকাশে ভাসতে ভাসতে স্কুল পেরিয়ে কলেজজীবনে প্রবেশ করলাম ততদিনে পার করেছি স্বপ্নের লেভেল । কলেজ জীবনের স্বপ্নটা ছিল একটু উন্নত । তখন দেখতাম হায় প্রতিদিন সকাল ৫.৩০এর ফিজিক্‌স কোচিং আমি ৩ দিনের জাগায় ৭ দিনই করতে রাজি যদি বিশেষ! কেউ প্রতিদিন বাসার সামনে থেকে আমাকে নিয়ে দিয়ে আসত , তারপর স্যার এর ৪ চোখের আড়ালে আমাদের ৮ চোখের চোরাদৃষ্টিতে ফিজিক্‌স থেকে কেমিস্ট্রির দুনিয়ায় বিচরণ ! ও বলে নেই আগে আমার সবসময় চশমা পরা ছেলে পছন্দ ছিল । মহিলা কলেজে পড়ার সুবাদে কলেজে একদিন কি দুইদিন যেতে পারলেই অনেক গিয়েছি মনে করতাম । কি করব আমার কি দোষ ! বয়সটাই ছিল ওরকম , উড়ু উড়ু ছিলাম । তবে মনের ভিতর হাজার গোলাপ ফুল ফুটলেও বাইরে তার কোন প্রকাশ ছিলনা আমার । বড়ই আঁতেলমার্কা চেহারা বানিয়ে ঘুরতাম । আমার দৃঢ় বিশ্বাস যে এই তালিকায় আমি একা না । এখনো এই বয়সী মেয়েরা এরকমই । কলেজ জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম তখন মনে হোল এবার বুঝি স্বপ্নের ভেলা মাটিতে ভেঙে পড়লো । কত ভয় অজানা শঙ্কা কি হয় না হয় । এই স্টেজ টা নাকি অনেক ক্রিটিকাল ! ভাইরে আমি বুঝিনা তাল যখন মাথায় পড়ে তখন কি বয়স , পরিস্থিতি , সময় দেখে পড়ে ? জনগণের কাছে এই প্রশ্ন নাইবা করলাম । যাইহোক তাল আমার মাথায় আজো পড়েনি ! :পি । এটাকে সৌভাগ্য না দুর্ভাগ্য না মাঝামাঝিভাগ্য বলব বুঝতেছিনা । যারা কাপল তারা হয়ত বলবেন দুর্ভাগ্য , দিল্লীকা লাড্ডু খাওনাই তো বুঝবাকি ! আর যারা আমার মত তারা হয়ত বলবেন অনেক পুণ্য করেছ বাপু তাই এই ঝামেলায় পড়নি ! যে যাই বলুক আমি কিন্তু এবার একটু অন্যরকম ধারণা পোষণ করতেছি মনে মনে ! কেনজানি মনে হইতেছে এবার আমি ভালভাবেই ফেঁসে যাব ! লোল ….. :পি । কিসে যে ফাঁসব আল্লাহ্‌ই জানে । রুটিনে দেখতেছি 9 a.m-5 p.m ক্লাস , ল্যাব । বিশ্ববিদ্যালয়জীবনের শেষ বছর এটি , শুরুর দিকে ভাবতাম এবার বুঝি শিকে ছিঁড়বে , পাশাপাশি হাটার চস্মিস , গোলাপফুলধারি সুদর্শনটাকে এবার নিশ্চয় পেয়ে যাব ! আফসোস এখনো আমার স্বপ্নের ভেলা আকাশেই রয়ে গেল !!!! যাইহোক আমার যা হয় হোক ভালবাসায় সুভাষিত সকল ভালবাসার পথিকদের জন্য আমার পক্ষ থেকে ১৪ টি টকটকে লাল গোলাপের শুভেচ্ছা । দুজন মিলে ৭ টা করে ভাগ করে নিবেন কিন্তু !! :পি

উদাসী মেয়ে
ফেসবুক থেকে দেখার লিঙ্‌ক

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×