ঘরের সিলিং এ এক ঝলক আলো ছাড়া পুরো ঘরটাই অন্ধকার । মাঝে মাঝে বেডসাইড ল্যাম্পটা জ্বলছে আর নিভছে , সেই আলোয় প্রতিবার আয়নায় নিজের চেহারাটাকে ভুতুড়ে মনে হচ্ছে আমার । আশ্চর্য নিজেকে এতটা কুৎসিত কখনো মনে হয়নি আমার , আর কেনইবা হবে । যারা আমাকে জন্ম দিয়েছে , যাদের সাথে পার করেছি ২৫টি বসন্ত সেই বোনগুলাও কোনদিন এভাবে মন্তব্য করেনি যেটা আজ শুনতে হোল । আমি জানি আমার থেকে আমার বোনদুটি দ্বিগুণ সুন্দরী , এটা নিয়ে আক্ষেপ ছিলনা কোনদিন , ওরাও আমাকে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করতে বলতে বলতে যখন কানে তুলতামনা তখন আর বলতনা । সবার ছোট হওয়াই বোনদের বিয়ের সময় কেউই আমাকে ছেলেপক্ষের সামনে যেতে বাধা দেয়নি , অবজ্ঞার দৃষ্টি দিয়ে বিদ্ধ করেনি বরং সবাই বলত আমার গুণের সামনে নাকি রূপ কোন বাধা হবেনা ! তখন অনেক হেসেছি , অতটা গুরুত্ব দিয়ে ভাবিনি , কিন্তু আজ একটি মন্তব্যই এতদিনের শিক্ষা , দীক্ষা , জীবনদর্শন , সাহস , সর্বোপরি নিজের সত্ত্বাকেই অনেকগুলো উত্তরবিহিন প্রশ্নের সম্মুখীন করে দিল । আমি ভাবতে চেষ্টা করছি সেই সন্ধ্যা থেকে,যারা আসলো আমাকে বাড়ির বউ বানাতে তারা শুধু এই একটি কারণেই আমাকে বাতিল করে দিল ? যে ছেলেটি বলল “ছবিতে যাকে দেখেছিলাম এই মেয়ে তো সে নয়” ঐ ছেলেটির তো চোখে চশমা , পাওয়ার কম করে হলেও -৩ আপ । আমার তো ওরমত বডি ডিফেক্ট নাই।
ল্যাপটপ টা ওপেন করে ভাল করে ছেলেটার ছবি দেখলাম , ছবিতে ভালই লাগছে , আমার যে ছবিটা ওদেরকে দেখানোর জন্য তুলেছিলাম ওটা তোলার আগে আমার মুখে আমার বোনরা প্লাস্টিক পেইন্ট করে দিয়েছিল । তাই হয়ত ওদের চোখে আজ আমাকে অন্য মেয়ে মনে হয়েছে । ওদেরইবা আর দোষ কি । ধুর এসব কি ভাবছি আমি, এমনটা তো হতেই পারে , এমনটা হয় । লাস্টদিন পর্যন্ত ও তো এসব চিন্তা আসেইনি আমার মনে তবে আজ কেন । আল্লাহ্ যা চাইবেন তাই হোক ।
লাইট অফ করে ঘুমিয়ে পরলাম । কিন্তু কই ঘুম তো এলনা ? জানিনা কতক্ষণ জাগতে হবে আজরাতে । সবসময় জেগেছি পড়াশোনার কাজে , সকালেও কখনো কখনো ঘুমাতে গিয়েছি , কিন্তু আজকের রাতটা ভিন্ন লাগছে । এটাকি ঐ মন্তব্যটির কুফল ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


