somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম

০১ লা মে, ২০১৩ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আওলাদ উনারা আটজন। উনাদের মধ্যে বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা চারজন। উনারা সকলেই সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ। উনারা প্রত্যেকেই সীমাহীন মর্যাদা-মর্তবা ফযীলত এবং অকল্পনীয় পবিত্রতার অধিকারিনী। উনাদের আযীমি শান মুবারক-এ অগণিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ বিদ্যমান। তবে উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস সমাগত হওয়ায় আলোচ্য কলামে উনারই মুবারক শানে বাছাইকৃত বিশেষ বিশেষ পবিত্র হাদীছ শরীফ আলোচনা করা হবে। যা দ্বারা উনার শান মুবারক-এ আক্বীদা বিশুদ্ধ হবে। উল্লেখ্য যে, উনার বিলাদত শরীফ উনার তারিখ ২০শে জুমাদাল উখরা শরীফ। তাই ২০ সংখ্যা উনার সম্মানার্থে বিশখানা পবিত্র হাদীছ শরীফ নির্বাচিত করা হয়েছে।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عن حضرت المسور بن مخرمة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه و سلم قال حضرت فاطمة عليها السلام بضعة منى
অর্থ: “হযরত মিসওয়ার ইবনে মাখরমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি আমার শরীর মুবারক উনার অংশ মুবারক। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অজুদ মুবারক উনার সাথে উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পরিপূর্ণভাবে সম্পৃক্ত।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عن ام المؤمنين حضرت عائشة الصديقة عليها السلام قالت ما رايت احدا كان اشبه سمتا ودلا و هديا برسول الله صلى الله عليه و سلم فى قيامها وقعودها من حضرت فاطمة عليها السلام
অর্থ: “উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাল-চলন মুবারক, স্বভাব-চরিত্র মুবারক, কাজ-কর্ম মুবারক এবং উঠা-বসা মুবারক-এর ক্ষেত্রে অধিক সাদৃশ্যশীল হযরত যাহরা আলাইহাস সালাম ব্যতীত অন্য কাউকে আমি দেখিনি। (তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ)

অর্থাৎ উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ মিছদাক তথা অনুরূপ এবং নকশা মুবারক।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عن حضرت المسور رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت فاطمة عليها السلام شجنة منى يسطنى ما بسطها ويقبضنى ما قبضها.
অর্থ: হযরত মিসওয়ার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার ফলবান বৃক্ষের শাখা মুবারক। উনার আনন্দ আমাকে আনন্দ দেয় এবং উনার বিষন্নতা আমাকে বিষন্ন করে তোলে। (দায়লামী শরীফ)

অর্থাৎ উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে কায়িনাতবাসীর জন্য নিয়ামতস্বরূপ।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عن حضرت ابن عباس رضى الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قدم من سفر قبل ابنته حضرت فاطمة عليها السلام-
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন ছফর হতে ফিরে আসতেন, তখন হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে বুছা মুবারক দিতেন। (আল জামিউছ ছগীর)

অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে অত্যধিক মুহব্বত করতেন। যার কারণে তিনি ছফর হতে ফিরে এসে উনার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করতেন এবং উনাকে বুছা মুবারক দিতেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×