নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের মর্যাদা স্বয়ং আরশে আযীম থেকেও লক্ষ-কোটিগুণ বেশি। সুবহানাল্লাহ! কাজেই বলার অপেক্ষা রাখে না যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিনি সম্মানিতা আওলাদ, নয়নের মণি সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনার মর্যাদা মুবারক কতটুকু বেমেছাল। সেটা ভাষায় প্রকাশ করা কোনো বান্দা-বান্দী, উম্মত, জিন-ইনসানের পক্ষে সম্ভব নয়। পবিত্র জুমাদাল উখরা শরীফ উনার ২০ তারিখ যমীনে তাশরীফ এনে সমস্ত পুরুষ ও নারীজাতিকে তিনি ধন্য করেছেন। গোটা উম্মাহর জন্য তিনি হচ্ছেন সুমহান হিদায়েতের নূরানী আলোকবর্তিকা। উনার যে বেমেছাল পর্দা, পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি খিদমত, সহানুভূতিশীলতা সেটা আজীবন পবিত্র দ্বীন ইসলাম উনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
কাজেই আমাদের সমস্ত মুসলমানদের উচিত- উনার সম্পর্কে বেশি বেশি আলোচনা করে মানুষকে জানানো এবং উনার সম্পর্কে বেশি বেশি মাহফিল করা যাতে উনার সন্তুষ্টি মুবারক হাছিলের মাধ্যমে মহান আল্লাহ পাক এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল করে যেন হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে পারি। যামানার মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং উনার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যেন আমাদেরকে এ ব্যাপারে কোনো কারণ ছাড়াই কবুল করে নেন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

