somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিমানী রংধনুটা !!

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তির রঙ সাদা, বেদনার রঙ নীল ; তাহলে অভিমানের রঙ কী ? সুখ , দুঃখ , বেদনার মতো সেটাও তো মানব অনুভূতি ! অভিমানের কোনো রঙ আছে কি না, জানি না । তবে অভিমানের যদি রঙ থাকতো তাহলে নিশ্চয়ই লাল হতো, নইলে বেরঙ্গীন । অভিমানী লাল চোখ দিয়ে যখন বেরঙ্গীন অশ্রুকণা ঝরে পড়ে তখন তো অভিমানী হিমালয়ের বরফখন্ডটাই গঙ্গা হয়ে বয়ে যায় । আর সেই গঙ্গাধারা রাঙ্গিয়ে দিয়ে যায় জীবনের সাদা-কালো মূহুর্তগুলোকে।

তবে সাড়ে তিন বছরের ভাগ্নীটা যখন খেতে না চাওয়ার জন্য বকা খেয়ে অভিমানী অশ্রুসিক্ত লাল চোখে দেয়ালের দিকে তাকিয়ে থাকে আর অবুঝ একটা প্রাণীর কাছে মিনতি করে - " তিকতিকি ! খা-মণিকে ধলো তো ! ", তখন মনে হয় অভিমান আসলে ওর গায়ের ঐ বেগুনী ফ্রকটার মতোই সুন্দর - আহা ! বেগুনী অভিমান ।

কিংবা মা যখন বাবার প্রিয় সাদা শার্টে নীল দিয়ে উজ্জ্বল করার প্রয়াসে পুরো শার্টটাকেই নীল করে ফেলার কৈফিয়ত দেয় বাবাকে - '' তোমার তো কোনো নীল শার্ট ছিল না , যাক ! একটা হলো । " , আর বাবা নীলাভ অভিমান নিয়েও হা-হা-হ্ করে হেসে ওঠে তখন ভাবি - এই নীল অভিমান নিয়েই তো জীবন ।

আবার যখন ফ্রেন্ডের বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে দুষ্টুমি করে ফ্রেন্ডের গালে হলুদ মাখিয়ে দিই আর সে চেঁচিয়ে ওঠে - "দিলি তো মেকাপটা নষ্ট করে !", তখন ওর হলদে আক্ষেপ আমায় শিখিয়ে দেয় - অভিমান হলুদও হয় !

অথবা যখন বোনদের সাথে আসমানী, সবুজ কিংবা কমলা রঙের জামাগুলো নিয়ে অকারণে খুনসুঁটি করি আর কাড়াকাড়িতে জিততে না পেরে ওরা গোল মুখ ফুলিয়ে বসে থাকে , তখন বুঝি অভিমানের কত্ত শত রঙ ।

এত শত অভিমানের ভীড়ে প্রায়ই ভাবি, জীবন এতটা সুন্দর হয়তো এই রংধনুর রঙ্গে রঙ্গীন অভিমানগুলোর কারণেই । কিন্তু এতো সুখের মাঝেও আঁতকে উঠি যখন অভিমানের ভয়ঙ্কর কালো রূপটা দেখি -
''আতিক ! হ্যাঁ ,আতিক-ই তো ছিল তার নাম ! ক্লাসে স্যারদের চোখের মণি । ক্যান্টিনে আড্ডার মধ্যমণি । কমিউনিটি সার্ভিস , দুর্নীতি কিংবা মাদকবিরোধী আন্দোলনে-সবচেয়ে তৎপর ছেলেটা ।''
বন্ধুদের কাছে যখন জানতে চাই, '' আতিকের খবর কিছু জানিস ? ঈদের ছুটির পর থেকে ওকে আর ক্লাসে দেখি না ! ও তো ক্লাস মিস দিতো না কখনও ! "
নিজের কানেই যেন বিশ্বাস হয় না যখন উত্তরে শুনি , '' তুই জানিস না ? ও তো ঈদের আগের দিন সুইসাইড করসে । ''
হতবাক আমি , '' কি বলিস ?!!! কিন্তু কেন ? ''
''পারিবারিক সমস্যা ছিল নাকি । যতটুকু জানি ওর মা না বাবা কার সাথে যেন কি একটা বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমের দরজা লক করে ফ্যানের সাথে ফাঁস টানায় । আঙ্কেল আন্টির অবস্থা এখন খুব খারাপ রে । হাজার হোক এক মাত্র ছেলে !"

বাবা-মায়ের সাথে সামান্য তর্কাতর্কিতে সদা হাস্যোজ্জ্বল , দুর্দান্ত সেই ছেলেটা বেছে নিল আত্মহত্যার মতো অন্ধকারাচ্ছন্ন পথ ! অভিমানের এ কেমন রঙ ?

ছেলের জন্য বোনা বাবা-মার রঙ্গীন স্বপ্নগুলো আজ শুধুই অশ্রু হয়ে ঝরে পড়ে - অভিমানের অশ্রু । এখন তাদের অভিমানের সেই রংধনু আর দেখা দেয় না নীলাকাশে, কারণ সে আকাশ যে আজ শুধুই ধূসর মেঘাচ্ছন্ন ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৭
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×