প্রহলাদ মন্ডল সৈকত, দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখান ও নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে বিএনপিসহ ১৮দলের ডাকা টানা ৪৮ঘন্টা অবরোধের প্রথমদিন ২৬ নভেম্বর কুড়িগ্রামের রাজারহাটে রেল অবরোধসহ ব্যাপক যানবাহন ভাংচুর করেছে অবরোধকারীরা।
গত ২৫নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন দশম জতীয় সংসদ নির্বাচনের তফসিল টেলিভিশন ও বেতারে ঘোষনার সাথে সাথে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বিএনপির ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা। তারা রাজারহাট বাজারে মিছিল করে। পরে বিভিন্ন মোড়ে ও উপজেলা শহর থেকে ১০কিলোমিটার দুরে নাজিম খান বাজার ও ফরকেরহাট বাজার, সিঙ্গেরডাবরীহাট, কাশেম বাজারে টায়ারে আগুন দিয়ে ১০টি ট্র্যাক, ৫টি পিক্যাপ ও বেশ কয়েকটি মটর সাইকেল ভাংচুর করে। এছাড়া ২৬নভেম্বর ভোর থেকে রাজারহাট বাজার সহ সিঙ্গেরডাবরীহাট, নাজিমখান এলাকায়, আদর্শ বাজার, রেলগেট, পাঙ্গা, বৈদ্যেরবাজার, দিনোবাজার, ফরকেরহাট, ফুলখার চাকলাসহ প্রায় ৩০টি স্পটে টায়ার আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করে। সকাল থেকে রাস্তার বাইসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। রাজারহাট বাজার সহ বিভিন্ন হাটবাজারের বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। ব্যাংক-বীমা খোলা থাকলেও তেমন কোন লেনদেন হয়নি। রমনা- তিস্তা রেল সড়কের সিঙ্গের ডাবরী রেল স্টেশনের অদুরে অবরোধকারীররা ট্রেনের বগীর কমপ্রেসার পাইপ খুলে ট্রেন বিকল হয়ে যায়। প্রায় ১ঘন্টাপর বিশেষ ব্যবস্থায় ট্রেনটি তিস্তায় আটকা পড়ে। এসময় অবরোধকারীরা ট্রেনে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম জানান। এর পর থেকে এ অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে উপজেলা বিএনপি অফিস থেকে ১৮দলীয় জোটের একটি মিছিল রাজারহাট বাজার প্রদক্ষিণ করে থানা মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ সামাদ সরকার ধনি, রাজারহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, যুবদলের সভাপতি রমজান আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ কুদ্দুস, সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আঃ লতিফ মির্জা, মৎস্য দলের আব্বাস আলী, ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক, সাধারন সম্পাদক মোঃ নয়ন আলী প্রমূখ। বক্তারা আগামী ২৪ঘন্টা অবরোধ সফল করতে বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহবান জানান। #

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


