রাজারহাটে ২ অপহরনকারী গ্রেফতার
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরনের ঘটনায় পুলিশ ২যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও অপহৃতার পরিবার জানান, উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ী গ্রামের আফজাল হোসেনের কন্যা ও পাঙ্গা রানী লক্ষ্মী প্রিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বিজলী বেগম(১৫) অন্যান্য দিনের ন্যায় গত শনিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৫/৬জন যুবক মেয়েটির গতি রোধ করে জোর পূর্বক মটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটিকে না পেয়ে পরে তার বাবা আফজাল হোসেন রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। এ ঘটনায় ৩ফেব্র“য়ারী মঙ্গলবার রাজারহাট থানার এসআই তপনের নেতৃত্বে একদল পুলিশ অপহৃতা বিজলী বেগম উদ্ধার করে ঘটনার সাথে জড়িত জাকির হোসেন(২০) ও আঃ কাইয়ুম ওরফে নিরাস(২২) নামের ২ যুবককে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করে। গ্রেফতারকৃতদের বাড়ী মীরের বাড়ী গ্রামে বলে জানা গেছে। এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ জানান, বিষয়টি প্রেমঘটিত হতে পারে। তবে পুলিশী তদন্তের পর আরো নিশ্চিত হতে পারবে।#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন