প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে ডাংরারহাট আজিজিয়া আলীম মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কমিটি ও অধ্যক্ষের মধ্যে চরম দ্বন্ধ বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, বিভিন্ন অনিয়মের কারণে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মান্নানকে মাদ্রাসার পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করে। বরখাস্ত শিক্ষক মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমানের দূর্নীতির তথ্য ফাঁস করে দেয়ার হুমকী দেয়। শিক্ষক নিয়োগ বানিজ্যসহ উন্নয়ন ফান্ডের বিপুল অর্থ আত্মসাতের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কৌশলে আব্দুল মান্নানের বরখাস্ত তুলে নেয়। এরপর তার সাথে যোগসাজস করে বিপুল অর্থের বিনিময়ে পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেমসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে নিয়ম বর্হিভূতভাবে গোপনে সহকারী অধ্যাপক হিসেবে আঃ মান্নানকে নিয়োগ করেন। এছাড়া কমিটির স্বাক্ষর জালিয়াতি করে বেতন-ভাতা উত্তোলন করেন। বিষয়টি ফাঁস হয়ে পরায় কমিটি ও অধ্যক্ষের মধ্যে চরম দ্বন্ধের সৃষ্টি হয়। এঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে। এদিকে অধ্যক্ষ তার দূর্নীতি ও জালিয়াতি ঢাকতে তড়িঘড়ি করে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি তৈরির পায়তারা চালালে এলাকাবাসী ও অভিভাবকরা ফঁসে উঠে। ফলে কমিটি তৈরি কাজ স্থগিত হয়ে যায়। এ ঘটনায় অধ্যক্ষ সাইদুর রহমান জানান, ওই কমিটি বাতিল করা হয়েছে। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম জালিয়াতির সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য কর্তৃ পক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। #

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



