somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

রাজারহাটে অটো রিক্সার স্ট্যান্ড না থাকায় ঘটছে প্রতিনিয়িত দূর্ঘটনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে অটোরিক্সার স্ট্যান্ড না থাকায় ব্যস্ততম রাস্তায় যত্রতত্র গাড়ী পার্কিং করে যানজটের সৃষ্টি করছে। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়েছে পথচারীসহ যাত্রীরা। এব্যাপারে ব্যবসায়ীরা বারবার প্রশাসনের নিকট অভিযোগ করলেও কোন সুফল পায়নি। তাই তারা উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
ব্যবসায়ীরা জানান, রাজারহাট উপজেলার প্রায় ২শতাধিক অটোরিক্সা রয়েছে। তাদের কোন লাইসেন্স কিংবা রোড পারমিট নেই। এমনকি তাদের নুন্যতম কোন গাড়ী চালানোর অভিজ্ঞতা কিংবা ড্রাইভিং লাইসেন্স নেই। তাদের মধ্যে বেশীর ভাগই শিশু-কিশোর। প্রতিদিন ভোর হলেই তারা রাজারহাট বাজারের আনাচে কানাচে অটো রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে। একজন যাত্রী বা মক্কেল আসলেই শুরু হয় প্রতিযোগীতা। কে আগে যাত্রীকে তার রিক্সায় বসাতে পারবে। এর ফলে যাত্রীরা বিরক্ত হয়ে যায়। তারা হয়রানীর শিকার হয় বলে অনেক যাত্রীর অভিযোগ। অনেকে বিরক্ত সাথে বলেন, আগে ঢাকার গাবতলী শ্যামলী ফার্মগেট এলাকায় যাত্রী কিংবা যাত্রীর ব্যাগ ছিনতাই হতো। কিন্তু এখন ঢাকায় এসব নেই, রাজারহাট বাজারে এসব ঘটনা অহরহ ঘটছে। বেলা বাড়ার সাথে সাথেই অটো রিক্সার যানজট শুরু হয়। শুরু হয় তাদের প্রতিযোগীতা। ফলে প্রতিদিন ৮/১০টি দূঘটনার স্বীকার হয় পথচারীরা। বিশেষ করে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বর, তিস্তা বাস স্ট্যান্ড, মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মোড়, নাজিম খান রোড, কুড়িগ্রাম রোডে এসব দূর্ঘটনা অহরহ ঘটছে। স্কুল কলেজের সামনে এসব অটোরিক্সা বেপরোয়াভাবে অবস্থান কিংবা চলাচল করায় স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী প্রতিনিয়তভাবে দূর্ঘটনার স্বীকার হচ্ছে। ব্যবসায়ীদের দাবী, তাদের দোকানের সামনে এসব ইজিবাইক দীর্ঘক্ষণ দাঁড় করে রাখায় দোকানে ক্রেতারা আসতে পারে না। ফলে তাদের ব্যবসায় ক্ষতিসাধিত হচ্ছে। অপরদিকে রাজারহাট বাজারের একটি চক্র প্রতিটি অটো রিক্সা থেকে বিশ টাকা চাঁদা তুলছে। চাঁদার টাকা কোন ফান্ডে খরচ হচ্ছে সেটাও জানে না বলে অটো রিক্সা মালিকরা অভিযোগ করেছেন। কিন্তু তাদের নিদিষ্ট কোন স্ট্যাান্ড তৈরি করে দিচ্ছে না। তাই অটোরিক্সার মালিকদের দাবী নিদিষ্ট জায়গায় স্ট্যান্ড তৈরি করে দেয়ার। এব্যাপারে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম জানান, অটো রিক্্রা রাখার স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রশিদ জানান, অটোরিক্সা চালানোর কোন বৈধ কাগজপত্র নেই। গরিব মানুষরা এসব চালিয়ে জীবিকা নির্বাহ করে। তবে তাদের স্ট্যান্ড থাকা উচিত। #
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×