রাজারহাটে ৩দিনেও অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় মেলেনি
১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে ৩দিনেও অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে লাশটি মর্গেই পড়ে রয়েছে।
জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখাঁ গ্রামের তিস্তা নদীর চরে দূর্বৃত্তরা কয়েকদিন আগে ওই যুবতী(২০)কে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে ঢেকে রাখে। খবর পেয়ে শনিবার সকালে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পচন ধরায় পরিচয় জানা য়ায়নি। লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। শুধু বাম হাতের কব্জিতে ব্যাচলেট বা চুড়ি ছিল। লাশের মুখমন্ডল থেতলে দেয়া হতে পারে। এছাড়া ওই যুবতীকে দূর্বত্তরা ধর্ষন করার পর হত্যা করতে পারে বলে পুলিশের ধারনা। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কিন্তু লাশ উদ্ধারের ৩দিনেও লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। এদিকে রাজারহাট ইউনিয়নের মেকুরটারী গ্রামে গত দুই সপ্তাহ আগে দশম শ্রেনী লিমা রানী (১৫)কে দূর্বৃত্তরা অপহরন করে নিয়ে যায়। সেদিন থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। এছাড়া আরো দুই একজন মহিলা নিখোঁজ হওয়া তথ্য থানায় থাকলেও তাদের লাশ কিনা সনাক্ত করা সম্ভব হয়নি বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রশিদ জানান। তাই অজ্ঞাত ওই লাশটি নিয়ে পুলিশ চরম বিপাকে রয়েছে বলে জানা গেছে।#
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন
অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর...
...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন