প্রহলাদ মন্ডল সৈকত, গত১৮মার্চ বুধবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ চাঞ্চল্যকর অপহরন মামলার প্রায় ১মাস পর অপহৃতা লিমা রানীকে ঢাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসময় পুলিশ অপহরকারীদের একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের মেকুরটারী গ্রামের নারায়ন চন্দ্র রায়ের কন্যা ও দশম শ্রেনীর ছাত্রী লিমা রানী (১৫)কে গত ২১ফেব্র“য়ারী অজ্ঞাতনামা ৩/৪জন অপহরনকারী স্কুল থেকে বাড়ী ফেরার পথে মটর সাইকেল যোগে অপহরন করে। এব্যাপারে লিমার পিতা রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে গত ১৮ মার্চ রাজারহাট থানার এসআই তপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার তেজগাঁ শিল্পাঞ্চল থানার সহযোগীতায় ওই এলাকার পূর্ব নাখালপাড়ার ২/২৮এর ২ব্লকের ভাড়া বাসা থেকে অপহৃতা লিমা রানীকে উদ্ধার করে। এসময় অপহরনের সাথে জড়িত নয়ন আলী(২৪)কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত অপহরনকারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার এফতার আলীর পুত্র বলে জানা গেছে। অপহৃতার মেডিকেল পরীক্ষার জন্য আজ ১৯ মার্চ কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হবে। সেই সাথে কুড়িগ্রাম ম্যাজিট্রেট আদালতে অপহৃতার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। অপহৃতা স্কুল ছাত্রী লিমা উদ্ধারের পর রাজারহাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন এলাকাবাসী। এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ অপহৃতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





