somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

রাজারহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রহলাদ মন্ডল সৈকত, ২৬ মার্চ /১৫ইং কুড়িগ্রামের রাজারহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদ, রাজারহাট প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন পূস্প স্তবক অর্পন করে। সকালে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, কুজকাওয়াজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে। রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রজব আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃআব্দুল মোতালেব সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আঃ সালাম মাস্টার, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রশিদ, চাকিরপশার ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ সরোয়াদ্দী বাপ্পী, ওই কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, অধ্যক্ষ আবুল হোসেন সরকার, সাবরেজিষ্টার রামজীবন কুন্ডু ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আঃ সালাম প্রমূখ। বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পরে মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক মনোজ্ঞ সাং®কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের আহবায়ক আঃ লতিফ মির্জার সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজারহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাহিত্যিক সরকার অরুন যদু, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, আখেরুজ্জামান, আমিনুল ইসলাম, আইয়ুব আলী আনছারী, মোবাশ্বের আলম লিটন, মাহবুবার রহমান ও বুলু প্রমূখ।#
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×