রাজারহাটে মোবাইল ফোনে আইপিএল বাজীতে স্বামী হেরে যাওয়ায় স্ত্রীর আত্মহত্যা
১৪ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকতঃ
কুড়িগ্রামের রাজারহাটে মোবাইল ফোনে বাজী ধরে আইপিএল খেলায় স্বামী হেরে যাওয়ায় কীটনাশক পান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, গত ১১নভেম্বর দিবাগত রাতে উপজেলার প্রত্যন্তপল্লী বিদ্যানন্দ ইউনিয়নের রতি গ্রাম
এলাকাবাসীরা জানান, ওই গ্রামের আবদার আলীর পুত্র রবিউল ইসলামের সাথে প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের হোসেন আলীর কন্যা হোসনে আরা হেনা(২৫) এর সাথে বিয়ে হয়। চলতি আইপিএল ক্রিকেট খেলা মোবাইল ফোনে বাজি ধরে বুধবার রাতে রবিউল ইসলাম হেরে যায়। এ খবর পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাত-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামীর সাথে অভিমান করে হোসনে আরা হেনা ওই গভীর রাতেই ঘরে রাখা কীটনাশক পান করে। পরিবারের লোকজন ও এলাকাবাসীর সহযোগীতায় মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ১২নভেম্বর বৃহস্পতিবার রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রাথমিক তদন্ত কায্য সম্পাদন করেন বলে থানার ওসি(তদন্ত) পবিত্র কুমার নিশ্চিত করেছেন।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন