দৃষ্টিভ্রম
করাতের খাঁজ-কাটা ভুলে গিয়ে আপন পেশা
চন্দন ভেবে চিরে যায় মানবীয় পারদ,
ঝরা পাতা উড়ে বলে বাতাসের ভাঁজে
সোনালী জালে মিশে থাকে পতনের আভা।
নাচঘর কেঁপে উঠে,
পোশাকেও নানাবিধ রঙের মিশেল
রোদে লেপা দুর্গের প্রাচীন দেয়াল
বাহ! আজ অন্ধকারেও সেঁজেছে বেশ!
দেবতা
মধ্য রাতের বৃষ্টিতে খুলে গেলে সমস্ত আবরণ
ফোঁটাগুলো বিঁধে যাবে নরম শরীরে
জলের ভাসানে খুঁজতে গিয়ে কদমের সুখ
বাতাসের হিমে জমে যাবে গোপন শহর,
ঘুমিয়েছে দেবতা
নিবিড়েই বয়ে যাও লবনের জলধারা
সন্ধ্যায় করে পূঁজো এখন আর পাপ করো না।
একরঙা চোখ
ভোর হলে সবাই বলে
আকাশ থেকে আলো খসে পড়ে,
আমি কখনো ভোর দেখিনি, না দেখেছি আকাশ!
একরঙা চোখ আমার
দেখিনি সাদা কালোর লুকোচুরি উল্লাস,
তাইতো আজ ঘর ছেড়েছি ,
হঠাৎ যখন আকাশ থেকে
ঝরে পরা দু’ফোঁটা জল হাত ছুয়ে যায়,
আমি ভাবি আলোই বুঝি,
সবাই বলে মূর্খ কোথাকার!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



