শুষ্ক জমিন, বৃষ্টি নেই। আশায় আশায় দিন গোনা...বৃষ্টির প্রতীক্ষায়, রোজ...আসবে কি সে?
মাঝে মাঝে শূণ্যে তাকিয়ে অহেতুক কালক্ষেপণ, অতীত স্মৃতি রোমন্থন। একদিন এই জমি সুফলা ছিলো...তখন বৃষ্টি ছিলো। নরম মাটিতে অবিরাম চাষ করেছি দিনের পর দিন, অবিরাম...। আর সবুজ স্বপ্ন বুনে গেছি ফসলের...।
কত দিন আগের কথা? ক---ত দিন?
ইদানিং মাঝে মাঝে কৃত্রিম সেচের ব্যবস্থা করে জমি ভেজানোর ব্যর্থ চেষ্টা করি। তাতে বড় কমে পড়ে যায়, শুকনো খটখটে জমি ভেজে না। নীরব চিৎকার করে বলে এমন সেচ আমি চাই না ! আমি বৃষ্টি চাই...বৃষ্টি!
এ আমার বুকের জমিন, বৃষ্টি ছাড়া কি ভিজে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




